সিলেট ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ৬:০৪ অপরাহ্ণ, অক্টোবর ১৬, ২০২৩
এতে বলা হয়, আফরিন আখতারের সঙ্গে পররাষ্ট্র সচিবের বৈঠকে নির্বাচনের বিষয় গুরুত্ব পেয়েছে। এ ছাড়াও উভয় দেশের বহুমুখী দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করা হয়।
এ ছাড়া আলোচনায় প্রাধান্য পেয়েছে মার্কিন প্রত্যক্ষ বিনিয়োগ ও বাণিজ্য, দীর্ঘস্থায়ী উন্নয়ন অংশীদারিত্ব, মধ্যপ্রাচ্য, রোহিঙ্গা শরণার্থীদের সমর্থন এবং সরকারি প্রচেষ্টা নিশ্চিত করা। বৈঠকে বাংলাদেশের মানুষ অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনে তাদের ভোট দেওয়ার বিষয়টি গুরুত্ব পায়।
সোমবার (১৬ অক্টোবর) দুপুর ১২টার দিকে তিন দিনের সফরে ঢাকায় আসেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী আফরিন আখতার। এর আগে গত মে মাসে আফরিন ঢাকায় এসেছিলেন। ঢাকা ও ওয়াশিংটনের সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, মাত্র ৬ মাসের ব্যবধানে অনুষ্ঠেয় এ সফরে দ্বিপক্ষীয় অগ্রাধিকারের বিষয়গুলো ছাড়াও নির্বাচন গুরুত্ব পাবে।
মার্কিন এই কর্মকর্তার সফর প্রসঙ্গে গত বৃহস্পতিবার (১২ অক্টোবর) এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন বলেন, আফরিন আক্তার মূলত দুটি ইস্যুতে আলোচনা করতে বাংলাদেশে আসবেন। একটি হলো রোহিঙ্গা সমস্যা এবং অন্যটি হলো জাতীয় নির্বাচন। এ ছাড়া উভয়পক্ষ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করবেন।
সূত্র জানায়, মার্কিন পররাষ্ট্র দপ্তরের জুনিয়র কর্মকর্তা হলেও আফরিন নিরাপত্তা ও ট্রান্সন্যাশনাল বিষয়াদি দেখভালেরও দায়িত্ব পালন করছেন।
এ সফরে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের পাশাপাশি আফরিন নির্বাচন ইস্যুতে মার্কিন সরকারের কোনো বার্তা নিয়ে আসছেন বলে ধারণা করা হচ্ছে। সফরের সময় তিনি কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনেও যেতে পারেন।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি