সিলেট | |
প্রকাশিত: 3:59 PM, March 8, 2017
প্রভাতবেলা ডেস্ক:জ্ঞাত আয়বহির্ভূতভাবে সম্পদ অর্জনের মামলায় সাবেক সংসদ সদস্য (এমপি) ও আওয়ামী লীগের নেতা ডা. এইচ বি এম ইকবালের স্ত্রী, মেয়ে ও দুই ছেলেকে কারাগারে পাঠিয়েছেন আদালত। বুধবার ঢাকার বিশেষ জজ-১-এর বিচারক আতাউর রহমান এ আদেশ দেন।
ওই চারজন হলেন ডা. ইকবালের স্ত্রী ডা. মমতাজ ইকবাল ডলি, মেয়ে নওরিন ইকবাল এবং ছেলে ইমরান ইকবাল ও মাহিন ইকবাল। আদালতে আজ আসামিরা আইনজীবীর মাধ্যমে আত্মসমর্পণ করে জামিন চান। বিচারক জামিনের আবেদন নাকচ করে তাঁদের কারাগারে পাঠানোর আদেশ দেন। ২০০৮ সালের ১১ই মার্চ এ মামলায় ওই চারজনের তিন বছরের কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানা করেছিলেন আদালত। পরবর্তী সময়ে তারা ওই সাজার বিরুদ্ধে হাইকোর্টে আপিল করেন। হাইকোর্টের আদেশে তারা নিম্ন আদালতে আত্মসমর্পণ করেন।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি