স্বপ্নযাত্রার সমাপ্তি, লাশ হয়ে দেশে ফিরলেন ছাতকের যুবক

প্রকাশিত: 2:03 PM, September 7, 2020

স্বপ্নযাত্রার সমাপ্তি, লাশ হয়ে দেশে ফিরলেন ছাতকের যুবক

জুনেদ আহমদ রুনু, ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি:

ইউরোপ যাত্রার স্বপ্ন দেখা হাজারো তরুণের মতো ছাতকের মিজানও পাড়ি জমাতে চেয়েছিলেন গ্রীসে কিন্তু উত্তর গ্রীসের আলেসান্দ্রোপলিতে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় সে স্বপ্নের সলিল সমাধি হয়েছে। স্থানীয় প্রবাসী কমিউনিটি ও বাংলাদেশ দূতাবাসের সহযোগিতায় রোববার দেশে ফিরেছে তার লাশ। কফিনে বন্দী মিজানকে দেখে পুরো এলাকায় চলছে শোকের মাতম। শোকে কাতর হয়ে বারবার মূর্ছা যাচ্ছেন নিহত মিজানের মা। ৫ আগস্ট মারা গেলেও আজকেই তিনি শুনছেন তার ছেলে আর জীবিত নেই।

জানা যায়, গত ৫ আগস্ট ডিপ্লোমা ইঞ্জিনিয়ার মিজানুর রহমান উন্নত জীবনযাপনের লক্ষ্যে আরব আমিরাত থেকে তুরস্ক হয়ে অবৈধভাবে গ্রীস যাওয়ার পথে সড়ক দূর্ঘটনায় প্রাণ হারায়। পরবর্তীতে ১৬ আগস্ট সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে মিজানের এক বন্ধুর স্ট্যাটাসের মাধ্যমে তার মৃত্যুর খবর পায় পরিবারের লোকজন।

প্রায় তিন বছর আগে সংযুক্ত আরব আমিরাতে পাড়ি জমায় মিজানুর রহমান। সেখান থেকে সে রুহুল আমিন নামের এক দালালের প্ররোচনায় ইউরোপের পথে যাত্রা শুরু করে গ্রীসের উদ্দেশ্যে। লক্ষ্যে পৌছানোর আগেই সড়ক দূর্ঘটনায় উত্তর গ্রীসের আলেসান্দ্রোপলিতে সে মৃত্যুবরণ করে।

আরও পড়ুন  ৭ দাবিতে হেফাজতের আল্টিমেটাম

গতকাল রবিবার রাত সাড়ে আটটায় জানাযা শেষে পারিবারিক কবরস্থানে মিজানুর রহমানের দাফন সম্পন্ন হয়েছে।

সর্বশেষ সংবাদ