স্বামীকে জিম্মি করে স্ত্রী’কে পালাক্রমে ধর্ষণ

প্রকাশিত: ৮:২৬ অপরাহ্ণ, নভেম্বর ২২, ২০২০

স্বামীকে জিম্মি করে স্ত্রী’কে পালাক্রমে ধর্ষণ

স্বামীকে জিম্মি করে স্ত্রী’কে পালাক্রমে ধর্ষণ করেছে দুর্বৃত্তরা। ঘটনাটি ঘটেছে মাগুরা  সদরের জগদাল এলাকায়।

 

 

সংবাদদাতা,মাগুরা♦ স্বামীর সাথে ধান টানার কাজ করতে গিয়ে  ধর্ষণের শিকার হয়েছেন এই নারী। এ ঘটনায় মাগুরা সদর থানায় মামলা করেছে ভুক্তভোগী।

গৃহবধূর স্বামী বলেন, প্রতিবারের মতো এবার মাঠ থেকে ধান টেনে (ক্ষেত থেকে পরিবহন করে বাড়িতে নেয়া) দিতে ঝিনাইদহের শৈলকূপা থেকে ঘোড়ার গাড়ি নিয়ে মাগুরা সদরের বিভিন্ন মাঠে যাই। সঙ্গে তার স্ত্রীও ছিলেন। শনিবার(২১ নভেম্বর) সদরের জগদাল এলাকায় ধান টানার পরে রাতে স্থানীয় একটি ইট ভাটার পাশে তাঁবু টানিয়ে ছিলেন। সেখানে হঠাৎ ৫/৭ জন দুর্বৃত্ত এসে তাকে ধারালো অস্ত্রের মুখে জিম্মি করে তার স্ত্রীকে জোর করে ধরে পাশের মেঠো রাস্তার ওপর নিয়ে পালাক্রমে ধর্ষণ করে।

 

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় মাগুরা সদর থানায় একটি মামলা করেছেন গৃহবধূ। পুলিশ তৎপর রয়েছে। এ ঘটনায় দোষীদের গ্রেফতারের চেষ্টা চলছে।

আরও পড়ুন  কমলগঞ্জে বখাটের উৎপাতে কিশোরীর আত্মহত্যা

 

 

মাগুরা সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহম্মদ জয়নাল আবেদিন জানান, রোববার সকালে সকালে সদর থানায় ভুক্তভোগী গৃহবধূ একটি ধর্ষণের মামলা করেছেন। আমরা ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে তদন্তের কাজ শুরু করে দিয়েছি। আশা করি আমরা দোষীদের গ্রেফতার করে আইনের আওতায় আনতে পারবো।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ