হ‌বিগ‌ঞ্জে রাস্তা নিয়ে দু-পক্ষের সংঘর্ষ, নিহত ২

প্রকাশিত: 12:08 PM, October 1, 2023

হ‌বিগ‌ঞ্জে রাস্তা নিয়ে দু-পক্ষের সংঘর্ষ, নিহত ২

প্রতিনিধি, হবিগঞ্জ:

হবিগঞ্জের বাহুবলে পানি নিষ্কাশনের রাস্তা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। ঘন্টাব‌্যাপী চলা এ সংঘ‌র্ষে উভয় প‌ক্ষের অন্তত ১৫ জন আহত হ‌য়ে‌ছেন।

 

গতকাল শনিবার রাত ১০টার দিকে উপজেলার কামারগাঁও গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় নিহতরা হলেন- ওই এলাকার হাসান আলীর ছেলে উস্তার মিয়া (৩৭) ও চেরাগ আলীর ছেলে ইউসুফ আলী (৩৫)।

 

বাহুবল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন।

 

পুলিশ ও এলাকাবাসী জানায়, মিরপুর ইউনিয়নের কামারগাঁও গ্রামের ইউসুফ মিয়া এবং ফারুক মিয়ার মধ্যে দীর্ঘদিন ধরে পানি নিষ্কাশনের রাস্তা নিয়ে বিরোধ চলে আসছিল। এ নিয়ে তাঁদের মধ্যে একাধিকবার সংঘর্ষও হয়েছে। এ ছাড়া পাল্টাপাল্টি মামলাও রয়েছে উভয়পক্ষের মধ্যে। স্থানীয় সংসদ সদস্যসহ এলাকার মুরুব্বীরা একাধিকবার চেষ্টা করেও বিষয়টি নিষ্পত্তি করতে ব্যর্থ হন।

এরই জেরে গতকাল শনিবার রাতে উভয়পক্ষ ফের সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উস্তার মিয়া ও ইউসুফ আলী গুরুতর আহত হন। পরে তাঁদের সদর হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। গুরুতর আহত‌দের সি‌লেট ওসমানী মে‌ডি‌কে‌লে পাঠা‌নো হ‌য়ে‌ছে।

আরও পড়ুন  আ. লীগ সরকারের টানা এক যুগ পূর্তি আজ

 

ওসি মশিউর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করে পুলিশ। এ ঘটনায় আহত অন্তত ১৫ জনকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

ওসি আরও জানান, এ ঘটনায় নিয়ে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। প‌রি‌স্থি‌তি নিয়ন্ত্রনে পু‌লিশ মোতায়েন করা হয়ে‌ছে।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ