হেতিমগঞ্জে মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরণ, শিশুসহ নিহত ৪

প্রকাশিত: ২:০৪ অপরাহ্ণ, ডিসেম্বর ৩০, ২০২০

হেতিমগঞ্জে মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরণ, শিশুসহ নিহত ৪

প্রভাতবেলা প্রতিবেদক:

সিলেটের গোলাপগঞ্জ উপজেলার হেতিমগঞ্জে রাস্তার পাশে থাকা ট্রাকের সাথে মাইক্রোবাসের ধাক্কায় গাড়ীর গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে শিশুসহ ৪ যাত্রী নিহত হয়েছেন। নিহত চারজনই মাইক্রোবাসের যাত্রী।

আজ বুধবার (৩০ ডিসেম্বর) সকালে সিলেট-জকিগঞ্জ সড়কের হেতিমগঞ্জে পশ্চিমবাজার মোল্লাগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ভোর সাড়ে ৫টার দিকে একটি মাইক্রোবাস ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে মাইক্রোবাসটির গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়। এ সময় আগুনে চার জনের মৃত্যু হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। পরে মাইক্রোবাস থেকে চারজনের মরদেহ উদ্ধার করে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।

সিলেটের গোলাপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হারুনুর রশীদ চৌধুরী এ তথ্য নিশ্চিত করে জানান, খবর পেয়ে টহল পুলিশের একটি টিম ঘটনাস্থলে যায়। পরে চারজনের মরদেহ উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ