সিলেট | |
প্রকাশিত: 2:57 PM, July 22, 2018
টেকনাফ থানার ওসি রণজিৎ বড়ুয়ার পরিকল্পনায় শনিবার বিকাল সাড়ে ৪টার দিকে হ্নীলা ইউনিয়নের জাদিমুড়া এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক ওই নারী হলেন- নয়াপাড়া রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পের ‘বি’ ব্লকের (শেড-১০০৬২) ২নং কক্ষের বাসিন্দা আরিফ উল্লাহর স্ত্রী সেতারা বেগম (২৭)।
টেকনাফ থানার ওসি রণজিৎ বড়ুয়া জানান, বেশ কয়েক দিন ধরে নয়াপাড়া শরণার্থী ক্যাম্পের ইয়াবা কারবারি ওই সিন্ডিকেটের সঙ্গে ক্রেতা সেজে যোগাযোগ শুরু করে পুলিশের একটি টিম’। যার নেতৃত্বে ছিলেন এসআই নাজিম উদ্দিন। শেষ পর্যন্ত শনিবার (২১ জুলাই) ক্রয়ের ফাঁদ পেতে জাদিমুড়া এলাকায় সড়কের পাশ থেকে তাকে ১০ হাজার ইয়াবা আটক করা হয়’।
এ সময় ওই নারীর অন্য সহযোগীরা পালিয়ে যায় বলে জানান তিনি। রোহিঙ্গা ওই নারীর বিরুদ্ধে থানায় মাদক আইনে মামলার প্রক্রিয়া চলছে।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি