সিলেট ১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ৯:১৮ অপরাহ্ণ, জুন ৭, ২০১৮
নওগাঁ,সংবাদদাতাঃ নওগাঁ পুলিশ লাইন্স ড্রিল সেডে জেলা পুলিশের “মাসিক কল্যাণ সভা” অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৭ জুন) দুপুরে পুলিশ লাইন্স ড্রিল সেডে পুলিশ সুপার মোঃ ইকবাল হোসেেেনর সভাপতিত্বে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মুহাম্মদ রাশিদুল হক, অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল, লিমন রায়, অতিরিক্ত পুলিশ সুপার, পতœীতলা সার্কেল, মোঃ তারেক জোবায়ের, অতিরিক্ত পুলিশ সুপার, মহাদেবপুর সার্কেল, আবু সালেহ মোঃ আশরাফুল আলম, সিনিয়র সহকারি পুলিশ সুপার, ডিএসবি, ফারাজানা হোসেন, সিনিয়র সহকারী পুলিশ সুপার, সাপাহার সার্কেল, সামিউল আলম, এবং সকল থানার অফিসার ইনচার্জ ও তদন্ত, নওগাঁসহ জেলা পুলিশের বিভিন্ন স্তরের অফিসার ও ফোর্স উপ¯ি’ত ছিলেন। সভায় জেলার আইন-শৃংখলা সমুন্নত রাখার জন্য অফিসার ও ফোর্সদের নানাবিধ দিক নির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন। পুলিশ সুপার, নওগাঁ জুন/২০১৮ মাসের মাদকদ্রব্য উদ্ধার, আসামী গ্রেফতার ও অন্যান্য ক্ষেত্রে প্রশংসনীয় ভূমিকা পালনের জন্য রাণীনগর থানার অফিসার ইনচার্জ এএসএম সিদ্দিকুর রহমান কে জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ, অস্ত্র উদ্ধারকারী জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ কেএম শামসুদ্দিন, ইন্সপেক্টর আব্দুল হান্নান কে গ্রেফতারকারী হিসাবে বিশেষ পুরষ্কার প্রদান করেন। এছাড়া এসআই সুতসোম সরকার আত্রাই থানা (শ্রেষ্ঠ উদ্ধারকারী), টিএসআই আবুল কাশেম সরকার সদর ট্রাফিক (শ্রেষ্ঠ ট্রাফিক অফিসার), এএসআই মোঃ নুরুন্নবী ফিরোজ ধামইরহাট থানা (শ্রেষ্ঠ গ্রেফতারকারী), এসআই মিজানুর রহমান জেলা বিশেষ শাখা (বিশেষ পুরষ্কার, গ্রেফতারকারী), এসআই মোঃ মতিউর রহমান জেলা বিশেষ শাখা (বিশেষ পুরষ্কার, গ্রেফতারকারী), এসআই কাইউম খান জেলা বিশেষ শাখা (বিশেষ পুরষ্কার, গ্রেফতারকারী), এএসআই শাহাবুদ্দিন জেলা গোয়েন্দা শাখা, এএসআই জাহিদুল ইসলাম মহাদেবপুর থানা (বিশেষ পুরষ্কার উদ্ধারকারী), কনস্টেবল/৮১৯ আব্দুর রাজ্জাক জেলা গোয়েন্দা শাখা (বিশেষ পুরষ্কার গ্রেফতারকারী), কনস্টেবল/৮৩৩ মিজানুর রহমান জেলা গোয়েন্দা শাখা (বিশেষ পুরষ্কার গ্রেফতারকারী) ও বিশেষ পুরষ্কার গ্রেফতারকারী, ওয়াচার কনস্টেবল/১২৪ হামিদুল হক সরকার জেলা বিশেষ শাখা, নওগাঁদেরকে ক্রেস্টসহ নগদ অর্থ পুরষ্কার প্রদান করা হয়। পুলিশ সুপার ইকবাল হোসেন বলেন, সারাদেশে মাদক বিরোধী অভিযান চলছে। কোন পুলিশ সদস্যকে মাদকের সাথে সংশ্লিষ্টতা পাওয়া গেলে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। এছাড়া পবিত্র মাহে রমজান ও ঈদুল ফিতর উপলক্ষে আইন-শৃঙ্খলা সমুন্নত রাখার পাশাপাশি বিভিন্ন দিক নির্দেশনা বক্তব্য প্রদান করেন।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি