স্থায়ী ক্যাম্পাসে যাচ্ছে মেট্রোপলিটন ইউনিভার্সিটি

প্রকাশিত: 9:32 PM, January 15, 2017

১০ হাজার শিক্ষার্থীর পাঠদান উপযোগী ক্যাম্পাস

প্রভাতবেলা প্রতিবেদক : সিলেট মেট্রোপলিটন ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাস এর জায়গা পরিদর্শন করেছেন শিক্ষামন্ত্রী। সদর উপজেলার পীরের বাজারে ক্যাম্পাস প্রতিষ্ঠার নির্ধারিত প্রায় ৮ একর জায়গা বিশ^বিদ্যালয় কর্তৃপক্ষের।
রোববার(১৫ জানুয়ারি) দুপুরে সিলেট শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এ জায়গা পরিদর্শন করেন। এসময় তিনি বলেন, শিক্ষার জন্য উন্মুক্ত পরিবেশ দরকার। মুক্ত পরিবেশে মুক্ত চিন্তার মাধ্যমে আগামী শিক্ষিত প্রজন্ম গড়ে উঠলে এ দেশকে আর পেছনে তাকাতে হবে না।
এ সময় মেট্রোপলিটন ইউনির্ভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ড. তৌফিক রহমান চৌধুরী ও উপাচার্য অধ্যাপক ড. মো. সালেহ উদ্দিন শিক্ষামন্ত্রীকে বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের জায়গা ঘুরিয়ে দেখান।
এসময় মেট্রোপলিটন ইউনির্ভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ড. তৌফিক রহমান চৌধুরী জানান, শীঘ্রই বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে এবং দ্রুত ভবন নির্মানের কাজ শুরু হবে। মেট্রোপলিটন ইউনির্ভার্সিটির নির্ধারিত স্থায়ী ক্যাম্পাসে আধুনিক শ্রেণী কক্ষে প্রায় ১০ হাজার শিক্ষার্থীরা ক্লাস করতে পারবেন।
এসময় আরো উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক শিব প্রসাদ সেন, বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. নজরুল হক চৌধুরী, ব্যবসা ও অর্থনীতি অনুষদের ডিন অধ্যাপক ড. তাহের বিল্লাল খলিফা, সামাজিক ও মানবিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. সুরেশ রঞ্জন বসাক, আইন অনুষদের ডিন অধ্যাপক ড. এম. রবিউল হোসেন, রেজিস্ট্রার মোহাম্মদ ফজলুর রব তানভির, সহকারী প্রক্টর অ্যাডভোকেট আব্বাস উদ্দিন প্রমুখ।

সর্বশেষ সংবাদ