১৬৩ বোতল মদসহ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব

প্রকাশিত: 4:34 PM, September 23, 2021

১৬৩ বোতল মদসহ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব

১৬৩ বোতল বিদেশী মদসহ পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-৯। গ্রেফতারকৃত ব্যক্তির নাম মো: শাহাবুদ্দিন। মে গোয়াইনঘাট উপজেলার লেঙ্গুরার মৃত আব্দুল জলিলের পুত্র। প্রভাতবেলা ডেস্ক♦

 

র‌্যাব-৯ মিডিয়া অফিসার  মেজর মাহফুজুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২২ সেপ্টেম্বর রাত পৌনে ১২ টার দিকে মেজর মইনুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। গোয়াইনঘাট থানার বাইপাস স্ট্যান্ডের পাশে কামরান আহমদের হোটেলের বিপরীত পাশে মাদকের বেচা-কেনা হচ্ছে  এমন গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব -৯ অভিযান চালায়।

 

র‌্যাবের অবস্থান টের পেয়ে শাহাবুদ্দিন দৌড়ে পালাতে চেষ্টা করে। কিন্তু র‌্যাবের জাল ভেদ করতে পারেনি।

র‌্যাবের হাতে জব্দকৃত ১৬৩ বোতল বিদেশী মদ

পরবর্তীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) এর সারণী ২৪(খ) ধারায় মামলায় দায়ের করে জব্দকৃত মদসহ গ্রেফাতারকৃত আসামীকে গোয়াইনঘাট থানায় হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন...

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ