সিলেট | |
প্রকাশিত: 2:29 AM, July 20, 2016
প্রভাতবেলা ডেস্ক: বাংলাদেশে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের মিডিয়া উইং থেকে ২৬১ জন নিখোঁজ ব্যক্তির একটি তালিকা প্রকাশ করা হয়েছে।মঙ্গলবার মধ্যরাতের পর র্যাবের মিডিয়া বিভাগের ফেসবুক পাতায় ঐ তালিকা প্রকাশ করা হয়।তালিকার সাথে সংযুক্ত বার্তায় বলা হয় যে দেশব্যাপী অনুসন্ধান চালিয়ে সাম্প্রতিক কালের নিখোঁজ ব্যক্তিদের এই তালিকা প্রকাশ করা হয়েছে। এসব ব্যক্তির খোঁজ পাওয়া গেলে নিকটস্থ র্যাব ক্যাম্পে জানানোরও অনুরোধ করা হয়।
র্যাবের প্রকাশিত তালিকায় সম্প্রতি তথাকথিত ইসলামিক স্টেটের প্রকাশিত একটি ভিডিওতে যে তিনজন বাংলাভাষী তরুণকে কথা বলতে দেখা যায় তাদেরও নাম-পরিচয় রয়েছে।তবে তালিকায় থাকা সবাই জঙ্গি সংশ্লিষ্টতায় সন্দেহভাজন কিনা এবিষয়ে কিছু বলা হয়নি।
আইএসের ভিডিওচিত্রে যে তিনজন তরুণকে দেখা গিয়েছিল তাদের একজনের নাম তাহমিদ রহমান সাফি হিসেবে উল্লেখ করা হয়েছে এবং তার বাবা একজন সাবেক নির্বাচন কমিশনার।

আইএসের ভিডিওর এই ব্যক্তিকে তাউসিফ হোসেন বলে চিহ্নিত করছে র্যাব
দ্বিতীয়জন তাউসিফ হোসেন এবং তার বাবা প্রতিরক্ষা ক্রয় বিভাগ ও র্যাবের একজন ঠিকাদার হিসেবে উল্লেখ করা হয়। অপরজন একজন প্রয়াত মেজরের ছেলে ডা: আরাফাত হোসেন তুষার।তালিকায় থাকা ব্যাক্তিদের একটি বড় অংশ ঢাকার বাসিন্দা।
নামের পাশাপাশি তালিকায় অনেকের ঠিকানা ও পাসপোর্ট নম্বর থাকলেও ছবি রয়েছে খুব স্বল্পসংখ্যক।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি