সিলেট | |
প্রকাশিত: 1:20 AM, November 2, 2020
প্রভাতবেলা ডেস্ক♦ শুক্রবার এজিয়ান সাগর থেকে তুরস্ক ও গ্রিসে আঘাত হানে শক্তিশালী ভূমিকম্প। ভূমিকম্পের আঘাতে সৃষ্ট ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ার ৩৪ ঘণ্টা পর ৭০ বছর বয়সী এক ব্যক্তিকে জীবিত উদ্ধার করা হয়েছে। রোববার(১ নভেম্বর) তাঁকে উদ্ধার করা হয়।
দ্য গার্ডিয়ান জানায়, ধ্বংসস্তূপের নিচ থেকে আচমেন চিতিম নামের ওই বৃদ্ধকে জীবিত উদ্ধার করার পর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তুরস্কের স্বাস্থ্যমন্ত্রী ফাহরেটিন কোকা এক টুইট বার্তায় লিখেছেন, ‘আমি কখনই আশা হারাইনি।’ তিনি ওই বৃদ্ধকে দেখতে হাসপাতালে গিয়ে জানান, তাঁর অবস্থার উন্নতি হচ্ছে।
তুরস্কের ভাইস প্রেসিডেন্ট ফুয়াত অকটায় সাংবাদিকদের বলেন, তাঁরা যদি বেঁচে থাকে তবে ৭২ ঘন্টার মধ্যে তাঁদের উদ্ধার করার উচ্চ সম্ভাবনা রয়েছে।
এদিকে, রোববার তুর্কি কর্তৃপক্ষ আরো কয়েকজনের মৃতদেহ উদ্ধারের খবর জানিয়েছে। এতে তুরস্কে মৃতর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৮ জনে। এ ছাড়া গ্রিসে আরো দুজনের মৃত্যুর খবর জানিয়েছে মিডিল ইস্ট মনিটর।
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান সাংবাদিকদের বলেন, ‘আমরা জানি এখন পর্যন্ত ভূমিকম্পে আমাদের ৫৮ জন নাগরিক মারা গেছে। এ ছাড়া ৮৯৬ জন আহত হয়েছে।’

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি