৫৫ ঘন্টা পর শতভাগ বিদ্যুত সরবরাহ সিলেটে

প্রকাশিত: 5:05 AM, November 20, 2020

৫৫ ঘন্টা পর শতভাগ বিদ্যুত সরবরাহ সিলেটে

৫৫ ঘন্টা পর শতভাগ বিদ্যুত সরবরাহ সিলেটে।   সিলেট নগরীসহ  সব জায়গায় বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করলো বিদ্যুৎ বিভাগ।

প্রভাতবেলা প্রতিবেদক♦  প্রায় ৫৫ ঘন্টা পর শতভাগ বিদ্যুতের আওতায় এসেছে সিলেট ।  বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় নগরীর বিদ্যুৎবিহীন অংশে বিদ্যুৎ সরবরাহ করা হয়। তবে আপাতত পরীক্ষামূলকভাবে শতভাগ বিদ্যুৎ সরবরাহ করা হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) সিলেটের সহকারী পরিচালক জুয়েল রানা।

 

 

তিনি বলেন, যেহেতু ফিডগুলো আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছিল, তাই দ্রুত মেরামত করে আপাতত বিদ্যুৎ সরবরাহ করা হয়েছে। তবে এখন পিকআওয়ার থাকার কারণে কিছু এলাকায় লোডশেডিং হতে পারে।

 

তবে  রাত ১০টার পর থেকে লোডশেডিং হয়নি। আগামী ১/২ দিনের মধ্যে পুরাপুরি মেরামত কাজ সম্পন্ন হয়ে যাবে। বিদ্যুৎ লাইন মেরামতের প্রয়োজনে বিদ্যুৎ সরবারহ বন্ধ রেখে মেরামতের কোনো কাজ লাগলে তা করা হবে। জানান সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

সর্বশেষ সংবাদ