সিলেট ২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ৪:৩৬ পূর্বাহ্ণ, মে ২০, ২০২০
মৌলভীবাজারের রাজনগর উপজেলার রাজনগর আইডিয়েল হাই স্কুলের প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে অসহায় পরিবারের মাঝে ঈদুল ফিতরের উপহার হিসেবে নগদ অর্থ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১৯ এপ্রিল) সকালে স্কুল মাঠে স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি দেওয়ান মিসবাউল মজিদ কালামের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক জাহাঙ্গীর আহমদ মুহিত এর পরিচালনায় অনাড়ম্বর অনুষ্ঠানে এ সহায়তা প্রদানের সূচনা করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রিয়াঙ্কা পাল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো ইউনুসুর রহমান, স্বাগত বক্তব্য রাখেন, প্রধান শিক্ষক মো : শাহিদুল ইসলাম, অভিভাবকদের মাঝে বক্তব্য রাখেন আব্দুস সালাম, প্রাক্তন শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন, ডাক্তার জাবের আহমদ ও রাজনগর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আব্দুল কাদির ফৌজী প্রমুখ।
আয়োজকরা জানান, প্রাক্তন শিক্ষার্থীদের সহায়তায় তাদের ব্যক্তিগত দেওয়া অর্থে মোট সংগ্রহ হয়েছে ৬,৬৬,১৮০ টাকা। প্রথম ধাপে রাজনগর উপজেলায় ৪৪০ টি পরিবারের মাঝে প্রতি পরিবারকে নগদ ১০০০ টাকা করে ৪ লাখ ৪০ হাজার দেওয়া হচ্ছে। শিক্ষক ও প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে থেকে ব্যাচওয়ারী প্রতিনিধিগণের মাধ্যমে উপজেলার ৪৪০ টি পরিবারে করোনা দূর্যোগকালে এই নগদ অর্থ ঈদ উপহার হিসেবে পৌছে দেবেন নির্দিষ্ট দায়িত্ব প্রাপ্ত শিক্ষক ও শিক্ষার্থীগণ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ১৯৯২ সালের তৎকালীন সমাজের সাহসী কিছু মানুষের সময় উপযোগী মহৎ উদ্যোগ আজকের সিলেট বিভাগ তথা বাংলাদেশের অন্যতম সফল বিদ্যানিকেতন আমাদের রাজনগর আইডিয়েল হাই স্কুল। সামাজিক দায়বদ্ধতা থেকে জাতির করোনা কালিন দূর্যোগে সমাজের অবহেলিত মানুষের পাশে দাড়ানোর জন্য প্রাক্তন ছাত্র-শিক্ষক সমন্বয়ে মহতি উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ।
বক্তারা আরোও বলেন, স্কুল আমাদের যে শিক্ষা দিয়েছে তা প্রত্যেক ছাত্র ছাত্রী সর্বদা হৃদয়ে ধারন করে বলে আজকে সবাই আর্তমানবতার পাশে দাঁড়িয়েছে। এই বিশাল অনুদান তার বাস্তব প্রমাণ। ।
সংবাদ প্রেরক, মুবিন খান,প্রাক্তন শিক্ষার্থী, ব্যাচ-২০১৬ ।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি