সিলেট ১৪ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ |
প্রকাশিত: ১১:৩৫ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৩, ২০১৬
মাঠে ময়দানে প্রতিবেদক: অব্যবস্থাপনা অনিয়ম বেসুরো ছন্দে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সিলেট পর্বের উদ্বোধন হয়েছে।
আয়োজকদের রকমারি কথামালা থাকলেও উদ্বোধনী অনুষ্ঠানের বিশৃংখলাই প্রমাণ করেছে তাদের যোগ্যতার মাত্রা।বিশেষ করে সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাক মাহি উদ্দিন আহমেদ সেলিম কাজের চেয়ে আত্মপ্রচারণায় আগ্রহী বেশী তা আবারো প্রমাণ করলেন।
দেশের সবচেয়ে বড় এই ফুটবল আসরের সিলেট পর্বকে রাঙ্গিয়ে রাখবার প্রত্যয়ে বিশেষ এই উদ্বোধনী অনুষ্ঠানে হাজির হন খ্যাতনামা পপসম্রাজ্ঞী মমতাজ, সুরের জাদুকর আইয়ুব বাচ্চু, কমেডি তারকা আবু হেনা রনি, সময়ের জনপ্রিয় কন্ঠশিল্পী লিজা।কিনতু অব্যবস্থাপনায় হাপিয়ে উঠছিলেন অতিথি শিল্পিরা। দর্শকদের অবস্থা তো তার আগেই কাহিল।কন্ঠশিল্পী লিজা দর্শকদের বিনোদন ছড়াতে মনে হচ্ছিল কাতুকুতু দিয়ে হাসাতে চাচ্ছেন।
শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টায় সিলেট জেলা স্টেডিয়ামে বিপিএলের সিলেট পর্বের উদ্বোধন হয়েছে। এসময় বিপিএলের আয়োজক কর্তৃপক্ষ সাইফ পাওয়ারটেকের চেয়ারম্যান তরফদার মো. রুহুল আমিন, সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আশফাক আহমদ, সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ, সিলেট মহানগর পুলিশ কমিশনার কামরুল আহসান, সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাক মাহি উদ্দিন আহমেদ সেলিম ছাড়াও বিপিএলের আয়োজক কর্তৃপক্ষ, বাফুফের কর্মকর্তা, সিলেটের রাজনীতিবিদ এবং প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিশেষ এই উদ্বোধনী অনুষ্ঠানের কনসার্ট উপভোগ করতে ২শ টাকা মূল্যের টিকেট কেটে স্টেডিয়ামের গ্যালারিতে প্রায় হাজার তিনেক দর্শক উপস্তিত থাকলেও অধিকাংশ দর্শক নাখোশমনে ঘরে ফেরেন।
সিলেট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রশীদ রেনু তার ফেসবুক স্ট্যাটাসে লিখেন, “চরম অব্যবস্থাপনায় সিলেট স্টেডিয়ামে শুরু বিপিএলের সিলেট ভেন্যুর উদ্বোধনী কনসার্ট। ভাঙা গলায় চলছে পাগলা হাওয়া.. ”
আগামী ২৫ সেপ্টেম্বর ব্রাদার্স ইউনিয়ন ও শেখ জামাল ধানমন্ডির মধ্যকার ম্যাচ দিয়ে বিপিএলের সিলেট পর্ব মাঠে গড়াবে। মাঝে ২৮ অক্টোবর বিরতি দিয়ে, ১ অক্টোবর পর্যন্ত প্রতিদিন দুটি করে ম্যাচ চলবে। বিকাল সাড়ে ৪টা এবং সন্ধ্যা সাড়ে ৭টায় ম্যাচ দুটি অনুষ্ঠিত হবে।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি