সিলেট ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ২:৫৫ অপরাহ্ণ, নভেম্বর ১৫, ২০২০
প্রভাতবেলা ডেস্ক:
আল্লামা জুনায়েদ বাবুনগরীকে আমির ও নূর হোসাইন কাসেমীকে মহাসচিব করে হেফাজতে ইসলামের ১৫১ সদস্যের কমিটি ঘোষণা করা হয়েছে।
রবিবার (১৫ নভেম্বর) দুপুরে চট্টগ্রামের হাটহাজারী মাদ্রাসায় সংগঠনের সম্মেলনে নতুন এ কমিটি ঘোষণা করা হয়।
হেফাজতে ইসলাম বাংলাদেশের প্রতিষ্ঠাতা আমীর আল্লামা শাহ আহমদ শফীর মৃত্যুতে তাঁর উত্তরসূরী নির্বাচনে সারাদেশ থেকে সম্মেলনে অংশ নেন সংগঠনের প্রায় চার শ’ কাউন্সিলর। চট্টগ্রামের হাটহাজারী দারুল উলুম মঈনুল ইসলাম মাদ্রাসায় সকাল সাড়ে ১০টায় এ সম্মেলন শুরু হয়।
তবে সম্মেলনে অংশ নেননি আহমদ শফীর ছেলে আনাস মাদানীসহ অনুসারীরা।
গত ১৭ সেপ্টেম্বর হেফাজতে ইসলামের আমির শাহ আহমদ শফী মারা যান। এরপর থেকেই আমির নির্বাচন নিয়ে সংগঠনটির মধ্যে নানা আলোচনা শুরু হয়। গতকাল শনিবার ঢাকায় ও চট্টগ্রামে পৃথক সংবাদ সম্মেলন করে হেফাজতে ইসলামের প্রতিনিধি সম্মেলন নিয়ে প্রশ্ন তোলেন শাহ আহমদ শফীর অনুসারীদের একটি অংশ।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি