সিলেট ১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ১:১২ অপরাহ্ণ, এপ্রিল ২৬, ২০১৮
সংবাদদাতা, রাজনগর: মৌলভীবাজারের রাজনগর উপজেলায় একটি বাড়িতে অগ্নিকাণ্ডে মা ও মেয়ে নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন একই পরিবারের এক কলেজছাত্র। ২৬ এপ্রিল বুধবার দিবাগত রাত ২টার দিকে উপজেলার ভুজবলে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন রোকেয়া বেগম (৫০) ও তাঁর মেয়ে শাহীন বেগম (২০)। শাহীন মৌলভীবাজার সরকারি কলেজে স্নাতক (সম্মান) শ্রেণির শেষ বর্ষের ছাত্রী।
এ সময় আহত হয়েছেন রোকেয়ার ছেলে মুন্না আজিজ (১৯)। তিনি একটি কলেজে উচ্চ মাধ্যমিক শ্রেণির ছাত্র। তাঁকে গুরুতর অবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্যামল ভৌমিক প্রভাতবেলাকে বলেন, রোকেয়া বেগমের স্বামী কয়েক বছর আগে মারা গেছেন। ছেলেমেয়েকে নিয়ে তিনি ওই বাড়িতে বসবাস করতেন।
গতকাল রাতে ওই বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে। গুরুতর আহত অবস্থায় তিনজনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই মা ও মেয়েকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
মৃতদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে বলে জানান ওসি।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি