সিলেট ২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ৩:১৮ অপরাহ্ণ, আগস্ট ২৯, ২০১৬
সূত্রমতে, জাতীয় ঐক্য নিয়ে আব্দুল কাদের সিদ্দিকী বীর উত্তমের জামায়াত ছাড়ার শর্ত, বিএনপির শুভাকাঙ্ক্ষি ডা. জাফরউল্লাহ চৌধুরীর খোলা চিঠি, জোট শরিক লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান ড. কর্নেল (অব.) অলি আহমেদ বীর বিক্রমের হঠাৎ সংবাদ সম্মেলনে মধ্যবর্তী নির্বাচন দাবি চিন্তায় ফেলে দেয় বিএনপিকে।
আলোচনার এক পর্যায়ে খালেদা জিয়া স্পষ্ট করে জানিয়ে দেন- জামায়াতের সঙ্গে সম্পর্ক অটুট থাকছে বিএনপি ও ২০ দলীয় জোটের। বিভিন্ন মহল ও শুভাকাঙ্ক্ষিদের অনুরোধ, পরামর্শ ও উপদেশ উপেক্ষা করে জামায়াতের সঙ্গে সম্পর্ক অটুট রাখার পেছনের কারণ অনুসন্ধানে গত এক সপ্তাহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতার সঙ্গে কথা হয় ।
আর এই লক্ষ্য অর্জনে জামায়াতের জনসমর্থন, অর্থিক ও সাংগঠনিক শক্তি, আন্তর্জাতিক লবিং, আনুগত্য, রাজপথের আন্দোলনে পূর্ব অভিজ্ঞতা কাজে লাগাতে চায় বিএনপি।
কিন্তু বিএনপির মুল নীতি নির্ধারকরা খালেদা জিয়াকে বোঝাতে সক্ষম হন- জামায়াত হচ্ছে সাংগঠনিক মজবুত ভিত্তিসম্পন্ন দল। দলীয় শৃংখলা, অভিজ্ঞতা এবং ইসলাম পন্থী জনমত বিএনপির প্রয়োজন।
এ দলগুলোর জনসমর্থন ও সাংগঠনিক শক্তি একখানে করলে জামায়াতের চার ভাগের একভাগও হবে না। সর্বপরি দল পরিচালনার জন্য যে পরিমাণ অর্থ প্রয়োজন-তাও নেই ওইসব রাজনৈতিক দলের।
বরং নাগরিক ঐক্য’র আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, আওয়ামী লীগের সাবেক নেতা সুলতান মো. মনসুর, সিপিবির মুজাহিদুল ইসলাম সেলিম, বাসদের খালেকুজ্জামান, গণফোরামের ড. কামাল হোসেন, কৃষক শ্রমিক জনতা লীগের আব্দুল কাদের সিদ্দিকীকে নিয়ে আলাদা একটি রাজনৈতিক জোট গঠনের চেষ্টা দীর্ঘ দিন ধরেই করে যাচ্ছেন আ স ম আব্দুর রব।
বিএনপি নেতারা বলছেন- যারা জামায়াত ছাড়ার কথা বলছেন, তারা কেউ বিএনপির সঙ্গে জাতীয় ঐক্য’র ব্যাপারে আগ্রহ দেখায়নি। অতীতে তাদের সঙ্গে বিএনপির কোনো ঐক্যও হয়নি। সুতরাং তাদের ভরসায় দীর্ঘ দিনের রাজনৈতিক মিত্র জামায়াতকে ত্যাগ করা ঠিক হবে না।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি