সিলেট ১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ৪:০১ অপরাহ্ণ, এপ্রিল ১২, ২০২৬
বিশ্বভূবন ডেস্ক: ইসলামাবাদে ইরান–যুক্তরাষ্ট্র আলোচনা ভেস্তে গেলেও কূটনীতি চালু রাখার বার্তা ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকায়ি জানিয়েছেন, পাকিস্তানের ইসলামাবাদে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে শান্তি আলোচনা ব্যর্থ হয়েছে; কিন্তু একই সময়ের তিনি উল্লেখ করেছেন যে কূটনীতি কখনো শেষ হয় না।
ইরানের আধা-স্বায়ত্তশাসিত বার্তা সংস্থা তাসনিম জানিয়েছে, ইসলামাবাদে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে আলোচনা মার্কিন পক্ষের ‘অতিরিক্ত’ দাবির কারণে কোনো চুক্তি ছাড়াই শেষ হয়েছে। তবে এই আলোচনার মধ্য দিয়ে ইরান ও যুক্তরাষ্ট্র ‘বেশ কয়েকটি বিষয়ে বোঝাপড়ায় পৌঁছেছে’ বলে জানিয়েছেন তিনি। তিনি বলেন, “শুধু দুই থেকে তিনটি গুরুত্বপূর্ণ বিষয়ে মতপার্থক্য রয়ে গেছে।”
ইসলামাবাদে এক সংবাদ সম্মেলেন বাকায়ি জানান, এই পর্বের আলোচনা গত এক বছরের মধ্যে দীর্ঘতম ছিল, যা মোট ২৪ থেকে ২৫ ঘণ্টা স্থায়ী হয়েছে।
তিনি বলেন, “চাপিয়ে দেওয়া একটি যুদ্ধের ৪০ দিন পরে এই আলোচনাটি হয়েছে পুরোপুরি অবিশ্বাস আর সন্দেহের বাতাবরণের মধ্যে। তাই এটি স্বাভাবিক আমরা প্রথম থেকেই এক আলোচনার মধ্য দিয়ে একটি চুক্তিতে পৌঁছানোর আশা করিনি। কেউই এটি আশা করেনি।”
তিনি জোর দিয়ে বলেন, “কূটনীতি কখনো শেষ হয় না। এই উপায়টি জাতীয় স্বার্থ রক্ষা করার জন্য আর কূটনীতিকদের অবশ্যই যুদ্ধ ও শান্তিকালীন, উভয় সময়ে তাদের দায়িত্ব পালন করে যেতে হবে।”
বাগায়ি জানান, এই আলোচনার সাফল্যগুলো ‘বিরোধী পক্ষগুলোর শুভ বিশ্বাস ও আন্তরিকতার ওপর’ এবং ইরানের বৈধ অধিকার ও স্বার্থের স্বীকৃতি দেওয়ার ওপর নির্ভর করছিল।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই মুখপাত্র সমস্যাগুলোর জটিলতার দিকটিও তুলে ধরেন।
তিনি বলেন, “কিছু নতুন সমস্যা, যেমন হরমুজ প্রণালির বিষয়টি আলোচনায় যুক্ত হয়। এগুলোর প্রত্যেকটির নিজস্ব জটিলতা আছে।
“যে কোনো পরিস্থিতিতে, কূটনৈতিক মহলকে ইরানি জনগণের অধিকার ও স্বার্থের দিকটি দেখতে হবে।”
তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ, সামরিক বাহিনী প্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির এবং উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারসহ দেশটির সরকার, জনগণ ও কর্মকর্তাদের ধন্যবাদ জানান।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি