যোগ্যতা বৃদ্ধির পেছনে মনোনিবেশ করা উচিত || সিবগাতুল্লাহ

প্রকাশিত: ৪:৩৮ অপরাহ্ণ, এপ্রিল ১৭, ২০২৬

যোগ্যতা বৃদ্ধির পেছনে মনোনিবেশ করা উচিত || সিবগাতুল্লাহ

কিশোরকণ্ঠ ফাউন্ডেশন এর  ভাইস চেয়ারম্যান  সিবগাতুল্লাহ সিবগা  বলেছেন, বর্তমান সময়ে আমাদের প্রয়োজন যোগ্য মানুষ, তাই নিজের যোগ্যতা  বৃদ্ধির পেছনে মনোনিবেশ করা উচিত। নিজের লক্ষ্য নির্দিষ্ট করে নিজেকে তৈরী করতে হবে।আর সেই স্বপ্নকে লালন করে দেশের জন্য যোগ্য নাগরিক তৈরী করতে কিশোর কন্ঠ পাঠক ফোরাম বদ্ধ পরিকর।

 

কিশোরকণ্ঠ পাঠক ফোরাম, সিলেট মহানগর কর্তৃক আয়োজিত কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা’২৫ এর পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন।

কিশোরকণ্ঠ পাঠক ফোরাম, সিলেট মহানগর কর্তৃক আয়োজিত মেধাবৃত্তি পরীক্ষা-২৫ এর পুরস্কার প্রদান  আজ ১৭এপ্রিল ,শুক্রবার নগরীর জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনে উক্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 

কিশোরকণ্ঠ পাঠক ফোরাম সিলেট মহানগরের উপদেষ্টা,ডা. হোসাইন আহমদ এর সভাপতিত্বে ফোরামের মহানগর পরিচালক জনাব মো: আহসান হাবিব এর পরিচালনায় ও সহকারী পরিচালক শহিদুল ইসলাম ফেরদৌসের সঞ্চালনায় অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরকণ্ঠ ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান সিবগাতুল্লাহ সিবগা।
বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক জনাব নজরুল ইসলাম, কিশোরকন্ঠ ফাউন্ডেশনের পৃষ্ঠপোষক জনাব তানজীর হোসাইন জুয়েল,পাঠক ফোরাম সিলেট মহানগরের চেয়ারম্যান জনাব শহিদুল ইসলাম সাজু।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কিশোরকণ্ঠ পাঠক ফোরাম সিলেট মহানগরের অন্যতম পৃষ্ঠপোষক জনাব আফসার উদ্দিন কামরান ,স্কুল প্রতিনিধি তৌহিদুল ইসলাম , ফাহাদ হোসাইন , রেজাউল করিম ও শাহাদত হোসেন নাসিম সহ আরো স্কুল প্রতিনিধিবৃন্দ।

আরও পড়ুন  দিরাইয়ে ৩ গ্রামের শিক্ষার্থীদের স্কুল বর্জনের ঘোষনা

প্রসংগত: এবার কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষায় সিলেট শহরের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় ৫৫০০ শিক্ষার্থী অংশগ্রহণ করে। এর মধ্যে থেকে ২৮১ জনকে বৃত্তি দেয়া হয়। যার মধ্যে ট্যালেন্টপুল গ্রেডে ৫০ জন, সাধারণ গ্রেডে ১০১ জন এবং বিশেষ গ্রেডে ১৩০জন শিক্ষার্থী বৃত্তি পেয়েছেন। বিজ্ঞপ্তি

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ