সিলেট ১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ২:৫৭ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৩, ২০২০
আনন্দ ঝর্ণা ডেস্ক:
বন্ধন বিশ্বাসের ‘ছায়াবৃক্ষ’তে অভিনয় করতে যাচ্ছেন অপু বিশ্বাস। শনিবার পাকা কথা হয়েছে বলে জানালেন এই নায়িকা। সেখানে চা বাগানের শ্রমিক তুলি চরিত্রে দেখা যাবে অপুকে।
অপু বিশ্বাস বলেন, ‘গল্পটা সুন্দর। আমি সব সময় ভালো কাজের জন্য অপেক্ষা করেছি। এই ধরনের চরিত্রে দর্শক আগে কখনো আমাকে দেখেনি।’
মূলত চা বাগানের শ্রমিকদের সুখ, দুঃখ, হাসি কান্না ও সার্বিক দিনযাপন নিয়ে ‘ছায়াবৃক্ষ’ ছবির গল্প।
এ দিকে সংবাদমাধ্যমকে বন্ধন বিশ্বাস বলেন, ‘অক্টোবর থেকেই শুটিং শুরু করতে চাই। আপাতত অপু দিদি ঢাকার বাইরে আছেন। দুই-এক দিনের মধ্যে তার শিডিউল মিলিয়ে বাকিদের শিডিউল লক করব।’
এ ছবিতে অপুর বিপরীতে নায়ক হচ্ছেন নিরব। জুটি না হলেও এর আগে শাকিব খানের দুই সিনেমায় সহশিল্পী ছিলেন অপু ও নিরব। আরও আছেন বড়দা মিঠু, শতাব্দী ওয়াদুদ, সুমিত সেনগুপ্ত, সুস্মি রহমান ও ইকবাল আহমেদ।
‘ছায়াবৃক্ষ’-এর গল্প লিখেছেন তানভীর আহমেদ সিডনি। সংগীত করছেন ইমন সাহা। সহপ্রযোজনা করছে অনুপম কথাচিত্র।
শাকিব খানকে বিয়ে, সন্তান ও বিচ্ছেদ নিয়ে কয়েক বছর আগে বেশবার আলোচনায় আসেন অপু বিশ্বাস। এর পর দেবাশীষ বিশ্বাসের ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২’ ছাড়া আর কোনো ছবি আসেনি তার হাতে। করোনা পরিস্থিতির উন্নতি হলে সিনেমাটি মুক্তি পেতে পারে।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি