সিলেট | |
প্রকাশিত: 7:27 PM, January 31, 2021
প্রভাতবেলা ডেস্ক:
শিশু জাহিদ এখন স্থানীয় রফিকুল ইসলাম ও এলিনা দম্পতির কাছে সুস্থ রয়েছে।
শুক্রবার (২৯ জানুয়ারি) সকালে উপজেলার কাশিমবাজারে ব্রিজ থেকে শিশুটিতে পানিতে ফেলে দিলে সে ভাসতে থাকে। তা দেখে পথচারী ও এলাকাবাসী দ্রুত এগিয়ে এসে উদ্ধার করে।
মা জমিলা বেগম বলেন, ‘এক বছর আগে দুই মাসের জাহিদকে নিয়ে স্বামীর বাড়ি থেকে বিতারিত হই। এরপর থেকে ভুরুঙ্গমারী উপজেলার পূর্বকেদার গ্রামে বাবার বাড়িতে থাকি। দিনমজুর বাবার পক্ষে আমার সন্তানের ভরণপোষণ দেওয়া সম্ভব ছিলো না। এ নিযে প্রায়ই আমার সঙ্গে ঝগড়া হতো। তখন থেকে ছেলেকে পানিতে ফেলে দেওয়ার চিন্তা আসে।’
জমিলা বেগমের বাবা জয়নাল মিয়া বলেন, ‘আড়াই বছর আগে রংপুরের মর্ডান মোরের হাফিজুরের সঙ্গে জমিলার বিয়ে হয়। পরে তাদের সংসার ভাঙে। দুই মাসের সন্তান নিয়ে জমিলা ফিরে আসে। এর আগে জমিলার বড় বোনও স্বামীর বাড়ি থেকে ফিরে এসেছে। দিনমজুরি করে নয় সদস্যের ভরণপোষণ দেওয়া আমার পক্ষে অসম্ভব।’
বলদিয়া ইউনিয়নের চেয়ারম্যান মোখলেছুর রহমান বলেন, শিশুটি আপাতত রফিকুল ও এলিনা বেগম দম্পতির কাছে রয়েছে। তাকে তার মায়ের কাছে ফেরত দেওয়া হবে।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি