সিলেট | |
প্রকাশিত: 1:54 PM, October 8, 2020
প্রভাতবেলা প্রতিবেদক:
সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের মামলার প্রধান আসামী সাইফুর রহমানকে এবার অস্ত্র মামলায় রিমান্ডে নিয়েছে পুলিশ।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে সাইফুরকে অস্ত্র মামলায় সিলেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ২য় আদালতের বিচারক সাইফুর রহমানের আদালতে ৫ দিনের রিমান্ডের আবেদন করেন তদন্ত কর্মকর্তা। শুনানী শেষে আদালত সাইফুরের ৩দিনের রিমান্ড মঞ্জুর করেন।
বিষয়টি নিশ্চিত করেন সিনিয়র সহকারী পুলিশ কমিশনার (প্রসিকিউশন) অমূল্য কুমার চৌধুরী । তিনি বলেন, আদালতে ৫দিনের রিমান্ড আবেদন করেন তদন্ত কর্মকর্তা। শুনানী শেষে আদালতের বিচারক তার ৩দিনের রিমান্ড মঞ্জুর করেন।
সূত্র জানায়, গত ২৫ সেপ্টেম্বর রাতে এমসি কলেজের ছাত্রাবাসে ধর্ষক সাইফুর রহমানের দখলে থাকা কক্ষ থেকে পুলিশ একটি পাইপগান, চারটি রামদা, দুটি চাপাতি ও একটি ছোরা উদ্ধার করে।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি