সিলেট ২৭শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ৪:২১ অপরাহ্ণ, অক্টোবর ১, ২০২০
প্রতিনিধি, সুনামগঞ্জ:
সুনামগঞ্জের দোয়ারাবাজার ও তাহিরপুরে খাদ্যবান্ধব কর্মসূচির ৬৮ বস্তা চাল ও দুই ডিলারসহ ৪ জনকে আটক করেছে পুলিশ।
আজ বৃহস্পতিবার ভোরে দোয়ারাবাজার উপজেলার পান্ডারগাও ইউনিয়নের শ্রীপুর বাজার ও তাহিরপুর উপজেলার শ্রীপুর দক্ষিণ ইউনয়নের লামাগাও বাজার থেকে গোপন সংবাদের ভিত্তিতে খাদ্য বিভাগ ও পুলিশ খাদ্য বান্ধব কর্মসূচির চাল আটক করে।
পুলিশ জানায়, ডিলার মাসুক আলমের দোকান থেকে হিসাব বহিঃর্ভূত ১৪ বস্তা,আফসননগর গ্রামের মফিজ আলীর বাড়ি থেকে ৪৪ বস্তা চাল উদ্ধার করে। অন্যদিকে তাহিরপুর উপজেলার লামাগাও বাজার থেকে ১০ বস্তা চাল উদ্ধার করে পুলিশ।
আটককৃতদের বিরুদ্ধে দোয়ারাবাজার ও তাহিরপুর থানায় উপজেলা খাদ্য নিয়ন্ত্রক বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন।
দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ নাজির আলম ও তাহিরপুর থানার এস আই জহরলাল দাস জানান, চাল উদ্ধার করার পর উপজেলা খাদ্য কর্মকর্তা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছে।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি