আতিয়া মহলে প্রচন্ড গোলাগুলি, বিস্ফোরণের শব্দ

প্রকাশিত: 3:04 PM, March 27, 2017

মাসরুর রাসেল, হুমায়ুন রশীদ স্কয়ার থেকে: সিলেটের দক্ষিণ সুরমার শিববাড়ির আতিয়া মহলে প্রচণ্ড গোলাগুলি চলছে। সোমবার বেলা ১টা ৫৫ মিনিট থেকে গোলাগুলির তীব্র শব্দ শোনা যাচ্ছে। স্থানীয় বাসিন্দাদের দাবি, বেলা ২টা ৩ মিনিটে প্রচণ্ড শব্দে বিস্ফোরণ ঘটতেও শোনা গেছে।

আতিয়া মহল থেকে বেশ  কয়েশ গজ দূরে অবস্থান করেও গোলাগুলির শব্দ শোনা যাচ্ছে।

আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের ধারণা, সেনাবাহিনীর কমান্ডো অভিযান সম্ভবত শেষ হওয়ার পথে।

আতিয়া মহলের দুই বর্গ কিলোমিটার এলাকায় কাউকেই ঢুকতে বা বেরোতে দেওয়া হচ্ছে না। সবাইকে নিজ নিজ অবস্থানে থাকতে মাইকিং করা হচ্ছে। এ নিয়ে শিববাড়ি জুড়ে ব্যাপক আতঙ্ক বিরাজ করছে।

সর্বশেষ সংবাদ