আত্মসমর্পণ করছেন আমান উল্লাহ আমান

প্রকাশিত: 12:03 PM, September 10, 2023

আত্মসমর্পণ করছেন আমান উল্লাহ আমান

প্রভাতবেলা ডেস্ক:

দুর্নীতির মামলায় দণ্ডিত বিএনপি নেতা আমান উল্লাহ আমান উচ্চ আদালতের নির্দেশে বিচারিক আদালতে আজ আত্মসমর্পণ করছেন।

 

রোববার (১০ সেপ্টেম্বর) ঢাকার ঢাকার বিশেষ জজ আদালত-১ এর বিচারক আবুল কাশেমের আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করবেন তিনি। আমান উল্লাহ আমানের আইনজীবী সৈয়দ নজরুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য জানান।

 

গত ৩ সেপ্টেম্বর একই আদালতে আত্মসমর্পণ করে জামিন চান আমান উল্লাহ আমানের স্ত্রী সাবেরা আমান। আদালত জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। ৫ সেপ্টেম্বর চেম্বার বিচারপতি এম ইনায়েতুর রহিম ক্যান্সারের রোগী বিবেচনায় ১৫ জানুয়ারি পর্যন্ত তাকে জামিন দেন। পরে তিনি কারামুক্ত হন।

 

২০০৭ সালের ৬ মার্চ সম্পদের তথ্য গোপন ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে রাজধানীর কাফরুল থানায় আমান দম্পতির বিরুদ্ধে মামলা করে দুদক। ওই বছরের ২১ জুন আমান উল্লাহ আমানকে ১৩ বছর এবং তার স্ত্রী সাবেরাকে তিন বছরের কারাদণ্ড দেন বিশেষ জজ আদালত। এরপর ওই রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করেন তারা। ২০১০ সালের ১৬ আগস্ট হাইকোর্ট তাদের খালাস দেন।

আরও পড়ুন  ড. ইউনূসের আত্মসমর্পণ, জামিন প্রার্থনা

 

পরে হাইকোর্টের ওই রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে আপিল করে দুদক। আপিল বিভাগ ২০১৪ সালের ২৬ মে হাইকোর্টের রায় বাতিল করে আপিলটি পুনঃশুনানির নির্দেশ দেন।

 

গত ৩০ মে হাইকোর্টের একই বেঞ্চ দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় আমানের ১৩ বছর ও তার স্ত্রী সাবেরা আমানের ৩ বছরের কারাদণ্ড বহাল রেখে আদেশ দেন।

 

উচ্চ আদালতের রায়ে বলা হয়েছে, রায়ের অনুলিপি পৌঁছানোর ১৫ দিনের মধ্যে আমান দম্পতিকে বিচারিক আদালতে আত্মসমর্পণ করতে। গত ২৭ আগস্ট বিশেষ জজ আদালত-১ এ পৌঁছে রায়ের অনুলিপি।

 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ