আবিদের বোলিং তোপে ছিন্নভিন্ন বীর বিক্রম

প্রকাশিত: ৮:১৪ অপরাহ্ণ, ডিসেম্বর ৩১, ২০২৩

আবিদের বোলিং তোপে ছিন্নভিন্ন বীর বিক্রম
তানজীল শাহরিয়ার: বীর বিক্রম ইয়ামিন ক্রীড়া চক্রকে ১২৯ রানের বিশাল ব্যবধানে হারিয়ে নিজেদের জয়ধারা অব্যাহত রাখলো মোহামেডান স্পোর্টিং ক্লাব।

 

 

মাহা ১ম বিভাগ ক্রিকেট লীগ ২০২৩-২৪’র ১০ম ম্যাচে টসে জয় পেয়ে মোহামেডানকে ব্যাট করার আমন্ত্রণ জানায় বীর বিক্রম ইয়ামিন ক্রীড়া চক্র। ইনিংসের ১ম বলেই মাজেদকে ফিরিয়ে দেন ছোটন। ৫ম অভারে স্কোর বোর্ডে যখন ২৩ রান তখন আনুকেও লেগ বিফোরের ফাঁদে ফেলে আরো একটি উইকেট তুলে নেন ছোটন।

 

 

শুরুর এই ধাক্কা সামাল দেন তোফায়েল এবং রিয়াদ। ২০.৩ অভারে ১১৩ রান যোগ করেন এই দুই ডানহাতি ব্যাটার। ৫৭ বলে ৬০ রান করে ১৩৬ রানে সাজঘরে ফেরেন রিয়াদ। অর্কের সঙে ৪৩ রান তুলে সাদাকালোদের ইনিংসকে সুসংহত করেন তোফায়েল। ১৮১ রানের মাথায় ৬৮ রান তুলে আউট হন তোফায়েল।

 

 

ফর্মে থাকা অর্ক একপ্রান্তে আস্থার সঙে ব্যাট করে গেলেও আর কোনো ব্যাটার সঙ্গ দিয়ে বড়ো জুটি গড়তে সহায়তা করতে পারেননি। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ৪৭তম অভারে ২২৫ রানে অলআউট হয় মোহামেডান। অর্ক ৩৯ বল খেলে ৩৭ রান করেন। নূর আলম ১৯ রান তুলেন।

আরও পড়ুন  হবিগঞ্জে চতুর্থ শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণ, অভিযুক্ত আটক

 

 

বীর বিক্রম ইয়ামিন ক্রীড়া চক্রের সফল বোলার ছিলেন লেগ স্পিনার অমিত। ৬ অভার বল করে ২২ রান দিয়ে ৩ উইকেট পান তিনি। দলের সফল বোলার হলেও বোলিং কোটা পূর্ণ করতে পারেননি এই লেগি। অফ স্পিনার নাহিদ ৫৬ রান দিয়ে ৩টি উইকেট লাভ করেছেন। ছোটন ২টি, সাব্বির, মিনহাজ ১টি করে উইকেট পেয়েছেন।

 

 

মোহামেডানের পেসার আবিদ শুরু থেকে ‘আগুন ঝরা’ বোলিং করেন। সুমন এবং আবিদকে দ্রুত ফিরিয়ে দিয়ে বীর বিক্রমকে ব্যাকফুটে ঠেলে দেন। ইমরান একা লড়াই করলেও ইনিংসে স্থিতি আনতে পারেননি — অন্য প্রান্তে ব্যাটারদের যাওয়া আসার মিছিল চলছিলো!

 

 

ইমরান ইনিংস সর্বোচ্চ ৩৫ রান করেন। ইমন ১৩, লোয়ার অর্ডারে নেমে অমিত ১০ রান করেছেন। এই তিন জন ছাড়া বীর বিক্রমের আর কোনো ব্যাটার দুই অঙ্কের দেখা পাননি!

 

 

পুরোনো বলেও দুর্দান্ত বোলিং করে আবিদ আরো ৩ উইকেট তুলে নিয়ে ৫ উইকেট প্রাপ্তির মাইলফলক স্পর্শ করেন। ৫.১ অভার বল করে মাত্র ১৩ রান খরচ করেছেন তিনি।

আরও পড়ুন  সুনামগঞ্জে হত্যা মামলার পলাতক আসামী গ্রেফতার

 

 

বল হাতে ফর্মে থাকা কামিল ১৩ রান দিয়ে ৩টি উইকেট পান। মুজাক্কির এবং অনূপ ১টি করে উইকেট লাভ করেন।

 

 

৩৩.১ অভারে ৯৬ রানে অলআউট হয় বীর বিক্রম ইয়ামিন ক্রীড়া চক্র।

 

 

প্লেয়ার অফ দ্যা ম্যাচ নির্বাচিত হন মোহামেডানের পেস বোলার আবিদ।

সর্বশেষ সংবাদ