আরাকানে গণহত্যা বন্ধের দাবীতে সিলেটে বিক্ষোভ

প্রকাশিত: ৮:১৫ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৫, ২০১৭

প্রভাতবেলা প্রতিবেদক: রোহিঙ্গা মুসলমানদের নির্বিচারে হত্যা ও বাংলাদেশে আশ্রিত শরনার্থিদের ফিরিয়ে নেয়ার দাবীতে সিলেটে  বিভিন্ন শ্রেণী পেশার মানুষের বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বাদ জুম্মা সিলেট নগর রীতিমত মিছিলের নগরীতে পরিণত হয়। বিভিন্ন পাড়া মহল্লার মসজিদ থেকে জুম্মার নামাজ শেষে মুসল্লিরা বিক্ষোভ মিছিল করে নগরীর কোর্ট পয়েন্টে সমবেত হন। এখানে পৃথক সমাবেশে মিয়ানমারের সামরিক জান্তার বর্বরতার নিন্দা জানিয়ে অবিলম্বে রোহিঙ্গা মুসলমান হত্যা বন্ধের দাবী জানান। একই সাথে বাংলাদেশের উখিয়া টেকনাফে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের ফিরিয়ে নেয়ার দাবী জানান বক্তারা।

নগরীর ২২ ২৩ ২৪ নং ওয়ার্ডে সংরক্ষিত মহিলা কাউন্সিলর সালেহা কবীর শেপীর আহবানে পৃথক বিক্ষোভ মিছিল বের হয়। নওয়গাও হাজী হালু মসজিদ থেকে সুরমা সমাজ কল্যাণ সমিতির আয়োজনে সমিতির সভাপতি মাছুম আহমদের নেতৃত্বে এক বিক্ষোভ মিছিল বের হয়। স্থানীয় সর্বস্তরের মানুষের অংশগ্রহণে মিছিল নগরীর কোর্ট পয়েন্টে গিয়ে সমাবেশে মিলিত হয়।

আরও পড়ুন  যুবলীগ নেতার শয্যাপাশে প্রতিমন্ত্রী এম এ মন্নান

একই ভাবে সাদাটিকর , মেন্দিবাগ, মাছিমপুর, শাহজালাল উপশহর থকে মুসল্লিদের বিক্ষোভে রাজপথ কেঁপে উঠে। মিছিলকারীরা সুচির নোবেল পুরস্কার ফিরিয়ে নেয়া, গণহত্যা বন্ধ, শরনার্থীদের সাহায্য ও ফিরিয়ে নেয়ার দাবীতে বিভিন্ন শ্লোগান দিতে থাকেন।

সর্বশেষ সংবাদ