আল্লামা জাফরীর করোনা নেগেটিভঃঃ অবস্থা উন্নতির দিকে

প্রকাশিত: 3:08 AM, June 21, 2020

আল্লামা জাফরীর করোনা নেগেটিভঃঃ অবস্থা উন্নতির দিকে

প্রভাতবেলা প্রতিবেদকঃঃ প্রখ্যাত মুফাসসিরে কুরআন আল্লামা কামালুদ্দিন জাফরীর শারিরীক অবস্থা উন্নতির দিকে। করোনা টেস্ট এর ফলাফল নেগেটিভ। জ্বরের মাত্রা নেমেছে। ডায়াবেটিস ও রক্তচাপ এখনো পুরো নিয়ন্ত্রণে আসেনি। তিনি ঢাকার ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।      বরণ্য এই আলেমে দ্বীন হঠাৎ  অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন১৮ জুন ।

চিকিৎসকরা বলছেন  জ্বর নিয়ন্ত্রণে এসেছে।   ডায়াবেটিস  ও উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে আসতে একটু সময় লাগবে।

কাশি গলা ব্যাথা না থাকায় ডাক্তাররা আগেই বলেছিলেন তিনি কোভিড ১৯  উপসর্গ বহন করছেন না।  তবে অতিরিক্ত সতর্কতা হিসেবে তাঁর করোনা টেস্ট করানো হয়। শনিবার সন্ধ্যায় প্রাপ্ত ফলাফলেে জানা যায় তা নেগেটিভ।  তিনি করোনা আক্রান্ত নন।

অবস্থার উন্নতি না হলে দু একদিনের মধ্যে কোভিড ১৯ এর টেস্ট করা হতে পারে।

সর্বশেষ সংবাদ