এক দিনে করোনায় মৃত্যু ৩৭, শনাক্ত ২৪৫৯

প্রকাশিত: ২:৫৬ অপরাহ্ণ, জুলাই ১৯, ২০২০

এক দিনে করোনায় মৃত্যু ৩৭, শনাক্ত ২৪৫৯

 

প্রভাতবেলা প্রতিবেদক:

 

দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ২ হাজার ৪৫৯ জন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ২ লাখ ৪ হাজার ৫২৫ জন। আর একই সময়ে করোনায় আক্রান্ত হয়ে আরও ৩৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মারা গেছেন ২ হাজার ৬১৮ জন।

 

রবিবার (১৯ জুলাই) দুপুরে রাজধানীর মহাখালীতে স্বাস্থ্য অধিদপ্তরে মিডিয়া বুলেটিনে এ তথ্য জানান অতিরিক্ত মহা-পরিচালক অধ্যাপক নাসিমা সুলতানা।

 

অতিরিক্ত মহা-পরিচালক জানান, গত ২৪ ঘণ্টায় ১০ হাজার ৬২৫ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ২ হাজার ৪৫৯ জনের দেহে কোভিড-১৯ সংক্রমণ পাওয়া গেছে। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ২ লাখ ৪ হাজার ৫২৫ জন। গত ২৪ ঘণ্টায় ৩৭ জনের মৃত্যু হয়েছে। করোনায় এ পর্যন্ত ২ হাজার ৬১৮ জনের মৃত্যু হয়েছে।

 

অধ্যাপক নাসিমা সুলতানা জানান, গত ২৪ ঘণ্টায় কোভিড-১৯ সংক্রমণ থেকে মুক্ত হয়েছেন ১ হাজার ৫৪৬ জন। এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ১ লাখ ১১ হাজার ৬৪২ জন।

আরও পড়ুন  করোনায় আরও ১৬ মৃত্যু, শনাক্ত ১৬৯৯

 

প্রভাতবেলা/এমএ

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ