এক দিনে করোনায় মৃত্যু ৫০

প্রকাশিত: ২:৪৬ অপরাহ্ণ, জুলাই ২৩, ২০২০

এক দিনে করোনায় মৃত্যু ৫০

প্রভাতবেলা প্রতিবেদক:

দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ২ হাজার ৮৫৬ জন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ২ লাখ ১৬ হাজার ১১০ জন। আর একই সময়ে করোনায় আক্রান্ত হয়ে আরও ৫০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মারা গেছেন ২ হাজার ৮০১ জন।

বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুরে রাজধানীর মহাখালীতে স্বাস্থ্য অধিদপ্তরে মিডিয়া বুলেটিনে এ তথ্য জানান অতিরিক্ত মহা-পরিচালক অধ্যাপক নাসিমা সুলতানা।

অতিরিক্ত মহা-পরিচালক জানান, গত ২৪ ঘণ্টায় ১২ হাজার ৩৯৮ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে সর্বোচ্চ ২ হাজার ৮৫৬ জনের দেহে কোভিড-১৯ সংক্রমণ পাওয়া গেছে। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ২ লাখ ১৬ হাজার ১১০ জন। গত ২৪ ঘণ্টায় ৫০ জনের মৃত্যু হয়েছে। করোনায় এ পর্যন্ত ২ হাজার ৮০১ জনের মৃত্যু হয়েছে।

প্রভাতবেলা/এমএ

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ