সিলেট ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ৫:৫৬ অপরাহ্ণ, জুন ১৬, ২০২০
প্রভাতবেলা প্রতিবেদক:
সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনের সংসদ সদস্য ও জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য মোকাব্বির খাঁনের করোনা রিপোর্ট পজেটিভ এসেছে।
সোমবার শ্বাসকষ্ট নিয়ে তিনি ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি হওয়ার পর তাঁর নমুনা পরীক্ষা হয়। আজ মঙ্গলবার তাঁর করোনা রিপোর্ট পজিটিভ এসেছে। বিষয়টি নিশ্চিত করেছেন গণফোরামের সাধারণ সম্পাদক ড. রেজা কিবরিয়া।
ড. রেজা কিবরিয়া আরও জানান, মোকাব্বির খান নিবিড় পর্যবেক্ষণে আছেন। তিনি মানসিক এবং শারিরিক ভাবে সুস্থ রয়েছেন। আজ তাঁর শারিরিক অবস্থার উন্নতি হয়েছে। তিনি মোকাব্বির খানের সুস্থতা কামনা করে দেশবাসীর দোয়া চেয়েছেন।
প্রভাতবেলা/এমএ

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি