সিলেট ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ১:৩৪ পূর্বাহ্ণ, জানুয়ারি ৩১, ২০১৭
প্রভাতবেলা প্রতিবেদক: সিলেটে জাতীয়তাবাদী ছাত্রদলকে মিছিল করতে দেয়নি ছাত্রলীগ। তাদেরকে মিছিলের প্রস্তুতিকালেই ক্যাম্পাস থেকে বের করে দিয়া হয়েছে।
জেলার এমসি কলেজ ক্যাম্পাসে ছাত্রদলের ওই মিছিলের প্রস্তুতিকালেই দা-রড নিয়ে ধাওয়া দিয়ে তাদেরকে ক্যাম্পাস থেকে বের করে দেয়া হয়।
সোমবার সকালে নবগঠিত ছাত্রদলের এমসি কলেজ শাখা মিছিল করার প্রস্তুতিকালে ছাত্রলীগের একদল কর্মী তাদের ধাওয়া দিয়ে ক্যাম্পাস ছাড়া করে। এ সময় তারা প্রকাশ্যে দা ও রড উঁচিয়ে শক্তি প্রদর্শন করে।
প্রত্যক্ষদর্শীদের মতে, সম্প্রতি এমসি কলেজ ও সরকারি কলেজে ছাত্রদলের নতুন কমিটি হয়। সকালে সরকারি কলেজ কমিটি নিজেদের ক্যাম্পাসে মিছিল করে। এরপর ওই মিছিলে নেতৃত্ব দেয়া ছাত্রদলের সাবেক ও বর্তমান নেতাদের একটি পক্ষ পাশের এমসি কলেজ ক্যাম্পাসে ঢোকার চেষ্টা করলে ছাত্রলীগের বাধার মুখে পড়ে ছাত্রদল।
এ সময় এমসি কলেজে ছাত্রদলের নতুন কমিটির ব্যানারে মিছিল করার প্রস্তুতি চলছিল। কিন্তু ছাত্রলীগের নেতা-কর্মীরা তাদেরও প্রকাশ্যে দা, রডসহ দেশিয় অস্ত্র উঁচিয়ে ধাওয়া করে ক্যাম্পাস থেকে বের করে দেয়।এমসি কলেজ ছাত্রদলের সভাপতি বদরুল আজাদ রানা বলেন, ‘ছাত্রদলের শান্তিপূর্ণ মিছিলে পুলিশের উপস্থিতিতে ছাত্রলীগ নেতা-কর্মীরা হামলার চেষ্টা করেছেন’।
ঘটনা সম্পর্কে জেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক কামরুল ইসলাম দাবি করেন, ‘বহিরাগতদের নিয়ে এমসি কলেজ ক্যাম্পাসে ঢুকে ছাত্রদল নেতা-কর্মীরা বিশৃঙ্খলা সৃষ্টির পাঁয়তারা করছিলেন’।
তিনি বলেন, ‘খবর পেয়ে বহিরাগতদের কলেজ ক্যাম্পাসের বাইরে থেকেই ফিরিয়ে দেয়া হয়েছে। প্রকাশ্যে অস্ত্র উঁচিয়ে ধাওয়া দেবার কোনো ঘটনা ঘটেনি’।
পুলিশের উপস্থিতিতে এ ধাওয়ার ঘটনার বিষয়টি অস্বীকার করে শাহপরান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান মুন্সি বলেন, ‘প্রধান ফটকসহ ক্যাম্পাসে সব সময়ই পুলিশ থাকে। এ ঘটনার পর অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে’।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি