সিলেট | |
প্রকাশিত: 1:29 PM, September 30, 2020
প্রভাতবেলা প্রতিবেদক:
সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে গণধর্ষণের ঘটনায় এজাহারভুক্ত আরেক আসামি মাহফুজুর রহমান মাসুমকে ৫ দিনের রিমান্ডে দিয়েছেন আদালত।
বুধবার (৩০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১ টায় তাকে সিলেটের চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। এসময় মামলার তদন্ত কর্মকর্তা শাহপরাণ (র:) থানার ওসি (তদন্ত) ইন্দ্রনীল ভট্টাচার্য ৭ দিনের রিমান্ড আবেদন করলে বিচারক মো. আবুল কাশেম ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন সিএমএম আদালতের পিপি সৈয়দ শামিম আহমদ। এদিকে অন্যদিনের মত আজও আসামি পক্ষে কোন আইনজীবী ছিলেন না।
এর আগে গত সোমবার রাতে সিলেটের জৈন্তাপুর থেকে মাহফুজকে গ্রেপ্তার করে পুলিশ।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি