এ বছরই পিইসি বাতিলের দাবি

প্রকাশিত: ৫:১৩ অপরাহ্ণ, জুলাই ১৭, ২০১৬

৫ম শ্রেণির প্রাথমিক শিক্ষা সমাপনি পরীক্ষা (পিইসি) ২০১৬ সালেই বাতিল করার জন্য পূনরায় দাবি জানিয়েছে অভিভাবক ঐক্য ফোরাম। আজ রোববার সংগঠনের কার্য্যালয়ে অনুষ্ঠিত সভায় এ দাবি জানানো হয়। এতে সভাপতিত্ব করেন ফোরাম সভাপতি মোঃ জিয়াউল কবির দুলু। এতে উপস্থিত ছিলেন বেলায়েত হোসেন, মোঃ সেলিম উদ্দিন, মোঃ ফাহিম উদ্দিন আহমেদ, শওগাতুল আলম, আব্দুর রাজ্জাক প্রমুখ। সভায় ৫ম শ্রেণির সমাপনী পরীক্ষা এ বছরই বাতিলের বিষয়টি দ্রুততম সময়ের মধ্যে যাচাই বাছাই করে মন্ত্রী পরিষদে উপস্থাপন করার দাবি জানানো হয় এবং পিইসি পরীক্ষা এ বছরই বাতিল করার বিষয়টি পূনঃবিবেচনার জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও মন্ত্রী পরিষদের সকল সদস্যদের প্রতি অনুরোধ জানানো হয়।

সভায় বলা হয়, শিশুদের শৈশব নষ্টকারী এ পরীক্ষা সরকার প্রনিত শিক্ষানীতি ২০১০ এর পরিপন্থী। এ পরীক্ষার ফলে গাইড বই ও কোচিং বানিজ্য সারা দেশে ব্যাপক বিস্তৃতি ঘটেছে। এ পরীক্ষাটি শিশুদেরকে আতঙ্কগ্রস্থ করেছে এবং এ পরীক্ষা শিশু নির্যাতনের সামিল।

আরও পড়ুন  বোমা বানাতে গিয়ে বিস্ফোরণে ইউপি সদস্য নিহত

সভায় এক প্রস্তাবে, দেশের বর্তমান পরিস্থিতি বিবেচনায় এনে অভিভাবক ফোরাম ঘোষিত ২০ জুলাই-র রাজধানীর স্কুলে স্কুলে বিক্ষোভ, মানববন্ধন ও সড়ক অবরোধ কর্মসূচি স্থগিত ঘোষনা করা হয়। বিজ্ঞপ্তি

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ