‘এ বর্বরতা ৭৪ কে হার মানিয়েছে ‘

প্রকাশিত: ১১:৫৫ অপরাহ্ণ, জুন ১৮, ২০১৭

বিএনপির মহাসচিব মির্জা ফখরুলইসলাম আলমগীরের গাড়ি বহরে  ছাত্রলীগ, যুবলীগ সন্ত্রাসী কর্তৃক নগ্ন হামলার প্রতিবাদে সিলেট জেলা ও মহানগর ছাত্রদের উদ্যোগে রোববার সন্ধ্যার পর তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। উক্ত মিছিল পরবর্তী সমাবেশে মহানগর ছাত্রদলের সাবেক সহ সভাপতি বেলাল আহমদের সভাপতিত্বে ও জেলা ছাএলের সাংগঠনিক সম্পাদক এখলাছুর রহমান মুন্না ও মহানগর ছাএদলের সাবেক যুগ্ম সম্পাদক সুচিত্র চৌধুরী বাবলুর যৌথ পরিচালনায় প্রধান অতিথি বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ইশতিয়াক আহমদ সিদ্দীকি । বিশেষ অতিথি মহানগর বিএনপির ক্রীড়া সম্পাদক রেজাউল করিম নাচন, জেলা ছাএদলের সহ-সভাপতি হরিদাস পাল শাওন,জেলা ছাএদলের সহ-সভাপতিএস, এ, রিপন, বিএনপি নেতা চেরাগ আলি,জেলা ছাএদলের সহ-সাধারণ সম্পাদক লুৎফুর রহমান,জেলা ছাএদল নেতা সাইদুল ইসলাম হৃদয়,জেলা ছাএদল নেতা সুমন আহমদ,মাপসাস সহ-সভাপতি দারা খাঁন,জেলা ছাএদলের সহ সাধারণ সম্পাদক আব্দুল মান্নান,রুবেল বকস, মাপসাস সহ সাধারন আরিফুল ইসলাম হাসান,আশরাফুল ইসলাম,মহানগর বিএনপি এর সহ ক্রীড়া সম্পাদক তানবির রহমান বন্ধন।
প্রধান অতিথি তাঁর বক্তব্য বলেন, সারাদেশে বিএনপিসহ বিরোধী দলীয় নেতাকর্মীদেরবিরুদ্ধে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মামলা হামলা দায়ের ও কারান্তরীণ করতে বর্তমান শাসক গোষ্ঠি মরিয়া হয়ে উঠেছে। চিরকাল রাষ্ট্রক্ষমতা দখলে রাখতেই সরকার গুম,খুন অপহরণ ও বিচারবহির্ভূত হত্যাকান্ডের পাশাপাশি বিরোধী বিরোধী দলীয় নেতাকর্মীদের নাজেহাল ও ঘায়েল করতে মিথ্যা মামলা দায়ের কারান্তরীণ রাখার মত অপকর্ম সংগঘনে এখন বেপরোয়া,এরই ধারাবাহিকতায় মহাসচিবের উপর এই হামলা চালিয়েছে আওয়ামী চালিয়েছে ক্ষমতাসাধীন আওয়ামি সরকারের পেটুয়া বাহিনী।
উল্লেখ্য,ফখরুল ইসলাম আলমগীরের গাড়ি বহরে রোববার ছাত্রলীগ, যুবলীগ সন্ত্রাসীরা হামলা করেছে। এই হামলায় বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী সহ বেশ কয়েকজন আহত হয়। বহরের বেশ কয়েকটি গাড়িও ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। রাঙ্গুনীয়ার ইছাখালী বাজারে এ হামলার ঘটনা ঘটে। পাহাড় ধসের ঘটনায় ক্ষতিগ্রস্তদের দেখা ও তাদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরনের জন্য রাঙ্গামাটি যাওয়ার পথে সাড়ে ১০ টার দিকে এ ঘটনা ঘটে। আক্রান্ত বিএনপির ত্রাণটীম রাঙামাটি যেতে না পেরে চট্টগ্রামে দিকে ফিরে এসেছে।
সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মহানগর সাবেক সহ সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম মামুন,জেলা ছাএদলের সহ সাংগঠনিক সুমেল আহমদ চৌধুরি,মুহিউদ্দিন মুহি,নুরুজ্জামান ফয়েজ,আলম আহমদ, জেলা ছাএদলের সহ সাংগঠনিক মাসরুর রাসেল,জেলা ছাএদল নেতা শেখ এমরান,জেলা সহ সাংগঠনিক আব্দুস ছালাম,জেলা ছাএদল নেতা রুহেল আহমদ মাহফুজ মাহফুজ মুন্না,শাহিন আহমদ,রানা আহমদ,করিম আহমদ,আদনান চৌধুরী,ওয়াসিম আহমদ,মহানগর ছাএদল নেতা সৈয়দ সেলিম,মুকিত তুহিন, আব্দুস সামাদ, হাবিবুর রহমান হাবীফ,সুলতান আহমদ চৌধুরী,সফিক আহমদ,সবুজ আহমদ,পাপ্পু দাস, হিরা,জাকারিয়া মুন্না, আরিফুল ইসলাম সুমন, আলি বাহার,এ আর রাসেল,সেলিম আহমদ,এমাদ আহমেদ,কাওসার আহমেদ, জাহিদ শিকদার, মোঃ দুলু, সৈয়দ নাইম, দেলোয়ার আহমেদ,আশরাফ আলম মাহি লিপু,রনি,দিপু,মনির,তারেখ,রেজোয়ান প্রমুখ।বিজ্ঞপ্তি

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ