সিলেট ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ৩:৩৭ অপরাহ্ণ, এপ্রিল ৩০, ২০২১
প্রভাতবেলা প্রতিকেদক:
সিলেটের ওসমানীনগরে সিলেট-ঢাকা মহাসড়কে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন।
আজ শুক্রবার সকাল ৬টার দিকে সিলেট-ঢাকা মহাসড়কে দয়ামীরের চক আতাউল্লা নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহত ২ জনের পরিচয় পাওয়া যায়নি।
থানা পুলিশ সূত্রে জানা গেছে, সকাল ৬টার দিকে ওসমানীনগর উপজেলার দয়ামীর চক আতাউল্লা নামক স্থানে সিলেটগামী একটি ট্রাকের সঙ্গে ঢাকাগামী একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হলে ২ জন ঘটনাস্থলেই নিহত হন।
ওসমানীনগর থানার ওসি শ্যামল বণিক সত্যতা নিশ্চিত করে তিনি বলেন, ২ জনের লাশ উদ্ধার করে সিলেটে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ট্রাক দুটি পুলিশের হেফাজতে আছে।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি