ওসমানী বিমানবন্দরে বিপুল স্বর্ণ জব্দ, আটক ৪

প্রকাশিত: 4:34 PM, December 8, 2023

ওসমানী বিমানবন্দরে বিপুল স্বর্ণ জব্দ, আটক ৪

প্রভাতবেলা প্রতিবেদক : সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রায় ৩৫ কেজি স্বর্ণ জব্দ করা হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য চারজনকে আটক করা হয়েছে। শুক্রবার সকাল ৮টা ৩৫ মিনিটে বাংলাদেশ বিমানের বিজি ২৪৮ ফ্লাইট থেকে স্বর্ণের এই চালান জব্দ করা হয়।

জাতীয় গোয়েন্দা সংস্থা এনএসআই, কাস্টমস ও শুল্ক গোয়েন্দার সমন্বিত অভিযানে এই চালান জব্দ করা হয়।

ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের ব্যবস্থাপক হাফিজ আহমদ বিষয়টি  নিশ্চিত করেছেন।

কাস্টম সূত্র জানায়, শুক্রবার সকালে দুবাই থেকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। পরে গোপন সংবাদের ভিত্তিতে বিমানে তল্লাশি চালানো হয়। বিমানের ৩২জে এবং ২১ এ বি সি সিটের নিচ ও ওয়াশরুম থেকে ২৮০টি স্বর্ণের বার জব্দ করা হয়। স্বর্ণের বারগুলোর ওজন প্রায় ৩৪ কেজি ৬০০ গ্রাম। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য সন্দেহভাজন চারজন যাত্রীকে আটক করা হয়েছে।

সর্বশেষ সংবাদ