কক্সবাজারে তেলবাহী ট্রাকের চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

প্রকাশিত: ৩:৫২ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৯, ২০২১

কক্সবাজারে তেলবাহী ট্রাকের চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

প্রতিনিধি, চট্টগ্রাম♦ কক্সবাজারের চকরিয়ায় উপজেলায় তেলবাহী ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী দুই যুবক নিহত হয়েছেন। তারা হলেন চকরিয়ার হারবাং ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের নাথপাড়ার রায়মোহন নাথের ছেলে শয়ন নাথ (২৫) ও ক্ষীরমোহন নাথের ছেলে শিপন নাথ (৩২)।

 

সোমবার দিবাগত রাত ১২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের আজিজনগর নূর আয়েশারটেক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের বানিয়ারছড়ার চিরিঙ্গা হাইওয়ে পুলিশের ওসি (তদন্ত) মোঃ আনিসুর রহমান  জানান, দুই যুবক রাত ১২টার দিকে ব্যবসা প্রতিষ্ঠান থেকে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন।

 

ওই এলাকায় চট্টগ্রামমুখী একটি তেলবাহী ট্রাক (চট্ট-মেট্রো-চ-৪১-০০৫৭) চাপায় ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। নিহতদের লাশ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়েছে। এ সময় দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি জব্দ করা হয় বলে পুলিশ জানিয়েছে।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ