সিলেট | |
প্রকাশিত: 12:59 PM, October 11, 2020
প্রভাতবেলা ডেস্ক:
নোয়াখালী থেকে কক্সবাজার ভ্রমণে যাওয়া পিকনিকের বাস দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১৫ জন। হতাহতরা সবাই পিকনিকের বাসের যাত্রী।
১১ অক্টোবর, রোববার সকাল ৬টার দিকে কক্সবাজার সদর উপজেলার কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
এ তথ্য নিশ্চিত করে ঈদগাহ পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) শামীম আল মামুন বলেন, নীলাচল পরিবহনের বাসে করে প্রায় ৪০ জনের একটি দল নোয়াখালী থেকে কক্সবাজারে পিকনিকে যাচ্ছিলেন। বাসটি সকাল ৬টার দিকে ঈদগাহ এলাকায় পৌঁছালে একটি গাছের সঙ্গে ধাক্কা লাগায় বাস।
এতে ঘটনাস্থলে মো. মুরাদ (১৮) ও কালা মিয়া (৬০) নামের দুজনের মৃত্যু হয়। বাসের আহত অন্তত ১৫ জনকে হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি