কনস্টেবল টিটু ৫ দিনের রিমান্ডে

প্রকাশিত: 4:39 PM, October 20, 2020

কনস্টেবল টিটু ৫ দিনের রিমান্ডে

প্রভাতবেলা প্রতিবেদক:

সিলেটের বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে নির্যাতনে রায়হান আহমদ (৩৪) হত্যা মামলায় গেপ্তার হওয়া পুলিশ কনস্টেবল টিটু চন্দ্র দাসের পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার দুপুরে সিলেটের অতিরিক্ত মূখ্য মহানগর হাকিম আদালতের বিচারক জিহাদুর রহমান তার রিমান্ড মঞ্জুর করেন।

বন্দরবাজার ফাঁড়িতে কর্মরত টিটু চন্দ্র দাসকে রায়হান হত্যার পর সাময়িক বরখাস্ত করা হয়।

মঙ্গলবার দুপুরে পুলিশ লাইন্সে সুংযুক্ত থাকা অবস্থায় গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন পিবিআই সিলেটের পুলিশ সুপার (এসপি) খালেদুজ্জামান। এরপর তাকে আদালতে নিয়ে জামিন প্রার্থনা করা হয়।

টিটুকে গ্রেপ্তারের ফলে চাঞ্চল্যকর এই মামলায় এই প্রথম কাউকে গ্রেপ্তার করা হলো।

উল্লেখ্য, গত ১১ অক্টোবর ভোরে বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে পুলিশের নির্যাতনের শিকার হন রায়হান আহমদ (৩৪) নামের এক যুবক। পরে সিলেট ওসমানী হাসপাতালে তিনি মারা যান। রায়হান সিলেট নগরীর আখালিয়ার নেহারিপাড়ার মৃত রফিকুল ইসলামের ছেলে। তিনি নগরীর রিকাবিবাজার স্টেডিয়াম মার্কেটে এক চিকিৎসকের চেম্বারে কাজ করতেন।

আরও পড়ুন  ‘অধিকার আদায়ের যোগ্যতা অর্জন করতে হবে নারীদের’

এই ঘটনায় ১২ অক্টোবর রাতে অজ্ঞাতনামাদের আসামি করে হেফাজতে মৃত্যু আইনে সিলেট কোতোয়ালি থানায় মামলা করেন রায়হানের স্ত্রী।

সর্বশেষ সংবাদ