সিলেট ২০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ১১:৫৬ পূর্বাহ্ণ, আগস্ট ২৩, ২০২০
প্রতিনিধি, জুড়ী:
করোনামুক্ত হয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী ও মৌলভীবাজার-১ আসনের সংসদ সদস্য মো. শাহাব উদ্দিন। শনিবার (২২ আগস্ট) নমুনা পরীক্ষার রিপোর্টে তাঁর করোনা নেগেটিভ আসে।
এর আগে গত বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুরে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) থেকে ছাড়পত্র পেয়ে ঢাকার বেইলি রোডের সরকারি বাসায় ফেরেন তিনি।
প্রসঙ্গত, গত বুধবার (১২ আগস্ট) দুপুরে পরিবেশমন্ত্রীর করোনা পরীক্ষার ফলাফল পজিটিভ আসে। ওইদিনই তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় সিএমএইচে ভর্তি হন। এর আগে তিনি গত মঙ্গলবার (১১ আগস্ট) করোনায় আক্রান্ত সন্দেহে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) নমুনা পরীক্ষায় দেন।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি