করোনাক্রান্ত ছাত্রদল নেতা নাদিমের পাশে এমদাদ চৌধুরী

প্রকাশিত: 7:19 PM, April 6, 2021

করোনাক্রান্ত ছাত্রদল নেতা নাদিমের পাশে এমদাদ চৌধুরী

প্রভাতবেলা ডেস্ক:

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে হোম আইসোলেশনে থাকা সিলেট জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন নাদিমের শারীরিক অবস্থার খোঁজ নিলেন সিলেট মহানগর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী।

গতকাল নাদিমের বাসায় গিয়ে শারীরিক দুরত্ব বজায় রেখে শারীরিক অবস্থার খোঁজ খবর নেন । এসময় তার দ্রুত সুস্থতা কামনা করে মোনাজাত করা হয়। এছাড়াও উপহার সামগ্রী বাবদ বিভিন্ন জাতের ফলমূল প্রদান করা হয়। নাদিমের শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল রয়েছে বলে জানিয়েছেন।

এসময় উপস্থিত ছিলেন, সিলেট জেলা ছাত্রদলের সভাপতি আলতাফ হোসেন সুমন, মহানগর ছাত্রদলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম টিপু ও মহানগর ছাত্রদলের সহ-সভাপতি আব্দুল হাসিব প্রমূখ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন...

সর্বশেষ সংবাদ