করোনায় আক্রান্ত ইব্রাহিম খালেদ

প্রকাশিত: ২:১৪ অপরাহ্ণ, জানুয়ারি ৩১, ২০২১

করোনায় আক্রান্ত ইব্রাহিম খালেদ

প্রভাতবেলা ডেস্ক:

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গর্ভনর ও প্রবীণ ব্যাংকার খোন্দকার ইব্রাহিম খালেদ।

করোনা ধরা পরার পর খ্যাতিমান এই ব্যাংকারকে রাজধানীর শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে তাকে ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) ভর্তি করা হয়েছে।

ইব্রাহিম খালেদের ছেলে সাঈদ আহমেদ তার বাবার করোনা আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

সাঈদ আহমেদ বলেন, তার বাবার করোনা পজিটিভ হওয়ার পরীক্ষা-নিরীক্ষার নিউমোনিয়া ধরা পড়ে। বয়সের কারণে নিউমোনিয়া জটিল আকার ধারণ করতে পারে। তার শারীরিক অবস্থার খুব উন্নতি হচ্ছে না। বাবার সুস্থতার জন্য তিনি দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গর্ভনর ছাড়াও বাংলাদেশ কৃষি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) দায়িত্ব পালন করেছেন ইব্রাহিম খালেদ।

সর্বশেষ সংবাদ