সিলেট | |
প্রকাশিত: 2:20 PM, June 16, 2020
প্রভাতবেলা ডেস্ক:
সারা দেশের নিম্ন আদালতের ১৩ জন বিচারক প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে লালমনিরহাটের জেলা ও দায়রা জজ ফেরদৌস আহমেদ ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন।
এছাড়া চারজন বিচারক করোনা উপসর্গ নিয়ে আইসোলেশনে আছেন। অপরদিকে নিম্ন আদালতের কর্মকর্তা-কর্মচারিদের মধ্যে ২৬ জন করোনা আক্রান্ত বলে জানা গেছে।
মঙ্গলবার (১৬ জুন) সুপ্রিম কোর্টের মুখপাত্র মোহাম্মদ সাইফুর রহমানের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সারাদেশের নিম্ন আদালতের বিচার কার্য পরিচালনা করতে গিয়ে ১৩ জন বিচারক ও ২৬ জন কর্মকর্তা-কর্মচারী করোনায়আক্রান্ত হয়েছে। এছাড়া চারজন বিচারক করোনা উপসর্গ নিয়ে আইসোলেশনে আছেন।
এর আগে গত ১৪ই জুন নিম্ন আদালতের করোনাভাইরাসে আক্রান্ত বিচার বিভাগীয় কর্মকর্তা ও সহায়ক কর্মকর্তা-কার্মচারীদের তথ্য চেয়ে নোটিশ জারি করে হাইকোর্ট প্রশাসন।
প্রভাতবেলা/এমএ

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি