করোনায় আরও ১২ মৃত্যু, শনাক্ত ১০১৪ জন

প্রকাশিত: ৪:৫৫ অপরাহ্ণ, মার্চ ১৩, ২০২১

করোনায় আরও ১২ মৃত্যু, শনাক্ত ১০১৪ জন

প্রভাতবেলা প্রতিবেদক:

দেশে করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় মারা গেছে ১২ জন। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৮ হাজার ৫২৭ জনে। এছাড়া নতুন করে গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে এক হাজার ১৪ জনের শরীরে। এ নিয়ে দেশে মোট করোনা শনাক্তের সংখ্যা দাঁড়াল ৫ লাখ ৫৬ হাজার ২৩৬ জন।

করোনাভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে শনিবার (১৩ মার্চ) বিকেলে এ তথ্য জানানো হয়।

এর আগে গতকাল শুক্রবার (১২ মার্চ) দেশে আরও এক হাজার ৬৬ জনের দেহে করোনা শনাক্ত হয়। এছাড়া আক্রান্তদের মধ্যে মারা যান ১৩ জন।

 

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এদিন সুস্থ হয়েছেন আরও ১১৩৮ জন। মোট সুস্থ হয়েছেন ৫ লাখ ১০ হাজার ৩১০ জন।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ