করোনায় এক দিনে মৃত্যু ৪২, শনাক্ত ২৭৪৪

প্রকাশিত: ২:৫১ অপরাহ্ণ, জুলাই ২২, ২০২০

করোনায় এক দিনে মৃত্যু ৪২, শনাক্ত ২৭৪৪

প্রভাতবেলা প্রতিবেদক:

দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ২ হাজার ৭৪৪ জন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ২ লাখ ১৩ হাজার ২৫৪ জন। আর একই সময়ে করোনায় আক্রান্ত হয়ে আরও ৪২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মারা গেছেন ২ হাজার ৭৫১ জন।

বুধবার (২২ জুলাই) দুপুরে রাজধানীর মহাখালীতে স্বাস্থ্য অধিদপ্তরে মিডিয়া বুলেটিনে এ তথ্য জানান অতিরিক্ত মহা-পরিচালক অধ্যাপক নাসিমা সুলতানা।

অতিরিক্ত মহা-পরিচালক জানান, গত ২৪ ঘণ্টায় ১২ হাজার ৫০ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে সর্বোচ্চ ২ হাজার ৭৪৪ জনের দেহে কোভিড-১৯ সংক্রমণ পাওয়া গেছে। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ২ লাখ ১৩ হাজার ২৫৪ জন। গত ২৪ ঘণ্টায় ৪২ জনের মৃত্যু হয়েছে। করোনায় এ পর্যন্ত ২ হাজার ৭৪৪ জনের মৃত্যু হয়েছে।

অধ্যাপক নাসিমা সুলতানা জানান, গত ২৪ ঘণ্টায় কোভিড-১৯ সংক্রমণ থেকে মুক্ত হয়েছেন ১ হাজার ৮০৫ জন। এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ১ লাখ ১৭ হাজার ২০২ জন।

আরও পড়ুন  আমেরিকার নির্বাচনী ব্যালটে বাংলাভাষা

 

প্রভাতবেলা/এমএ

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ