সিলেট ১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ৪:৪০ অপরাহ্ণ, জানুয়ারি ১৩, ২০২১
প্রভাতবেলা ডেস্ক:
দেশে করোনায় আক্রান্ত হয়ে আরও ১৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মারা গেছেন ৭ হাজার ৮৩৩ জন। গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৮৯০ জন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ৫ লাখ ২৪ হাজার ৯১০ জন।
বুধবার (১৩ জানুয়ারি) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ১৫ হাজার ৭২৭ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ৮৯০ জনের দেহে কোভিড-১৯ সংক্রমণ পাওয়া গেছে। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ৫ লাখ ২৪ হাজার ৯১০ জন। গত ২৪ ঘণ্টায় ১৪ জনের মৃত্যু হয়েছে। করোনায় এ পর্যন্ত ৭ হাজার ৮৩৩ জনের মৃত্যু হয়েছে।
এদিকে সারা বিশ্বে এখন পর্যন্ত ৯ কোটি ২০ লাখ ৫৮ হাজার ৩৯৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ১৯ লাখ ৭১ হাজার ১৬৮ জন। বিপরীতে সেরে উঠেছেন ৬ কোটি ৫৯ লাখ ১১ হাজার ২০৬ জন। বাংলাদেশে এখন পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৭ হাজার ৮৩৩ জনের। মোট আক্রান্ত হয়েছেন ৫ লাখ ২৪ হাজার ৯১০ জন।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি