সিলেট ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ৬:৪০ অপরাহ্ণ, এপ্রিল ৭, ২০২০
প্রভাতবেলা প্রতিবেদক:
দেশে করোনায় আরও ৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মারা গেছেন ১৭ জন। গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৪১ জন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ১৬৪ জন।
মঙ্গবার (৭ এপ্রিল) দুপুরে রাজধানীর মহাখালীতে স্বাস্থ্য অধিদপ্তরের দৈনন্দিন মিডিয়া বুলেটিনে এ তথ্য জানানো হয়।
আইইডিসিআর পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা জানান, নতুন করে কেউ সুস্থ হননি। এখন পর্যন্ত ৩৩ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। গত ২৪ ঘণ্টায় যে ৫ জনের মৃত্যু হয়েছে তাদের মধ্যে ৪ জন পুরুষ ও ১ জন নারী। তাদের মধ্যে ২ জনের বাড়ি ঢাকায় আর বাকি ৩ জন দেশের বিভিন্ন জেলার।
তিনি জানান, নতুন আক্রান্ত ৪১ জনের মধ্যে ঢাকার ২০ জন। নারায়ণগঞ্জের ১৫ জন। আক্রান্তদের মধ্যে ১ জনের বয়স ১০ বছরের নিচে।
স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ বলেন, গত ২৪ ঘণ্টায় ৭৯২টি করোনা নমুনা পরীক্ষা করা হয়েছে। প্রাতিষ্ঠানিক কোয়ারান্টাইনে আছেন ৬৩৮ জন। আইসোলেশনে আছেন ৭৬৯৩ জন।
এদিকে সারা বিশ্বে এখন পর্যন্ত ১৩ লাখ ৪৭ হাজার ৬৭৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ৭৪ হাজার ৭৪৪ জন। বিপরীতে সেরে উঠেছেন ২ লাখ ৮৬ হাজার ৪৫৩ জন। বাংলাদেশে এখন পর্যন্ত করোনায় মৃত্যুর হয়েছে ১৭ জনের। আক্রান্ত হয়েছেন ১৬৪ জন।
প্রভাতবেলা/এমএ

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি