সিলেট ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ৫:৫২ অপরাহ্ণ, জুন ১, ২০২০
প্রভাতবেলা প্রতিবেদক:
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সুনামগঞ্জের ছাতকে আব্দুল হক নামে এক আওয়ামীলীগ নেতা মারা গেছেন। তিনি উপজেলার জাউয়া বাজার ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং ওষুধ ব্যবসায়ী। সুনামগঞ্জে করোনা আক্রান্ত হয়ে এই প্রথম কোনো রোগী মারা গেলেন।
সোমবার (১ জুন) দুপুরে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. সুশান্ত কুমার মহাপাত্র বিষয়টি নিশ্চিত করেন।
এদিকে ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা কর্মকর্তা মোঃ গোলাম কবীর জানিয়েছেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার স্বাস্থ্যবিধি মেনে লাশ দাফনের সকল প্রস্তুতি নেয়া হয়েছে এবং জনসমাগম ঠেকাতে স্থানীয় প্রশাসন কাজ করছে ।
প্রসঙ্গত, ছাতক উপজেলায় এখন পর্যন্ত চিকিৎসকসহ ২৬জনের শরিরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।
প্রভাতবেলা/এমএ

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি